চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লির সঙ্গে ৭ বছরের সম্পর্কচ্ছেদ করলেন পন্টিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 অপরাহ্ন 13, জুলাই 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপ ক্রিকেটে ভারতের অধিনায়ক রোহিত শর্মা মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০১৮ মৌসুমে দিল্লি ডেয়ারডেভিলসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন রিকি পন্টিং। ২০১৯ মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা বদলে নামও পরিবর্তন হয়। দিল্লি ক্যাপিটালস নামে যাত্রা শুরু করলেও প্রধান কোচের দায়িত্বে বহাল ছিলেন পন্টিং। টানা ৭ বছর কোচিং করানোর পর এবার ইতি টেনেছেন সাবেক অষ্ট্রেলিয়া ব্যাটার।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দায়িত্ব থেকে পন্টিংয়ের সরে যাওয়ার বিষয়টি জানিয়েছে দিল্লি ক্যাপিটালস। ৭ বছর ধরে তাদের সঙ্গে থাকার জন্য পন্টিংকে ধন্যবাদও জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

‘আমাদের প্রধান কোচের দায়িত্ব থেকে আপনার সরে যাওয়াটা মেনে নেয়া আমাদের জন্য অনেকটাই কঠিন। প্রত্যেক মৌসুমেই চারটি বিষয় বলতেন- যত্ন, প্রতিশ্রুতি, মনোভাব এবং প্রচেষ্টা আমাদের ভালো একটি মৌসুম উপহার দিবে। সাতটি মৌসুম কাটিয়েছি, আমারা যাতে আরও ভালো করতে পারি তা করেছেন। প্রতিটি প্রশিক্ষণ সেশনে পৌঁছেছেন। ডাগআউটে আপনি ততক্ষণ নখ কামড়াতেন, যতক্ষণ না কেউ আর বাকী আছে।’

‘ড্রেসিংরুমে আপনার অনুপ্রেরণার কথা বলতে গেলে আলাদা পোস্ট লিখতে হবে। সাতটি বছর আমাদের আলিঙ্গন করেছেন। নতুন, সুপারস্টার এবং দলে থাকা সকলকেই একমুষ্ঠিতে বেঁধেছেন। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ কোচ।’

২০১৮ থেকে ২০২৪ মৌসুম পর্যন্ত দিল্লির ডাগআউট সামলান পন্টিং। তার হাত ধরে সফলতা মেলেনি দলটির। ২০১৯-২০২০ এবং ২০২১ মৌসুমে শেষ চারে ওঠেছিল দলটি। ২০২০ সালে প্রথমবার ফাইনালে খেলে দিল্লি। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে যায়। সবশেষ তিন বছরে ব্যর্থ হয়েছে দিল্লি। কোনো আসরেই প্লে-অফে যেতে পারেন তারা। ২০২৪ আইপিএলে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করতে হয়েছিল তাদের।

Tags: আইপিএলদিল্লিপন্টিংলিড স্পোর্টস
Previous Post

প্যারোডি অ্যাকাউন্ট থেকে লোকসভার স্পিকারের মেয়ে নিয়ে ভুয়া তথ্য! ধ্রুব রাঠির বিরুদ্ধে মামলা

Next Post

জেদ্দা সিজন-এ ‘বাংলাদেশ নাইট’এ গাইবেন ইমরান-পরশি

Next Post
বাংলাদেশ নাইটের অনুষ্ঠানে তিনজন অতিথি উপস্থিত, মঞ্চে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দা সিজন-এ ‘বাংলাদেশ নাইট’এ গাইবেন ইমরান-পরশি

বাংলাদেশের অর্থমন্ত্রী কাদের পেনশনের নতুন স্কিমের ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি আনার হত্যা তদন্তে ডিবি’র কাছে গ্রেপ্তারদের তথ্য চেয়েছে কলকাতা সিআইডি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT