চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
12:59 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
জনসমাগমের মধ্যে রেলপথ অবরোধের ছবি, পলিটেকনিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে ৭ দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে পঞ্চগড়-ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে সকাল থেকেই। 

আজ (১৭ সেপ্টেম্বর) বুধবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের ফুলবাড়ী বাস ষ্ট্যান্ড রেলক্রসিংয়ে অবস্থান গ্রহণ করে। পরে অন্যান্য বেসরকারী ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা যোগ দেয় ধর্মঘটে।

দিনাজপুর রেল স্টেশনের সুপার মো.জিয়াউল হক জিয়া জানান, অবরোধের কারণে দিনাজপুর রেল স্টেশনে আটকা পড়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস এবং রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে মোহাম্মদ হান্নান হোসেন বলেন, যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। সেই দাবি না মেনে উল্টো আন্দোলন করলে গুলি করার হুমকি দেওয়া হচ্ছে আমাদের। আমরা বিভিন্ন সময়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছি। কিন্তু প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবিগুলোর প্রতি ও আন্দোলনের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।  তাই বাধ্য হয়ে আমরা আবারও রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া  না হবে , আমরা এভাবেই আন্দোলন করে যাব। ঘরে ফিরবো না।

শিক্ষার্থীদের দাবির মধ্যে আছে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল ও জড়িতদের চাকরিচ্যুতি এবং ২০২১ সালের নিয়োগবিধি সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির নিয়ম বাতিল এবং চার বছর মেয়াদি আধুনিক কারিকুলাম প্রণয়ন, উপসহকারী প্রকৌশলী পদে (দশম গ্রেড) ডিপ্লোমা প্রকৌশলীদের পদ সংরক্ষণ নিশ্চিত করা।

এছাড়া কারিগরি শিক্ষা খাতের সকল প্রশাসনিক পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ, স্বতন্ত্র কারিগরি মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন, উচ্চশিক্ষার জন্য বিশেষায়িত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শতভাগ আসনে ভর্তির সুযোগের দাবিও করেছেন তারা।
Tags: পলিটেকনিকরেলপথ অবরোধ
Previous Post

টানা ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা

Next Post

ইউরোপের বৃহত্তম বস্তুশিল্প মেলা টেক্স ওয়ার্ল্ডে বাংলাদেশের অংশগ্রহণ

Next Post
টেক্স ওয়ার্ল্ডে বাংলাদেশের অংশগ্রহণের জন্য বাংলাদেশ প্যাভিলিয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপের বৃহত্তম বস্তুশিল্প মেলা টেক্স ওয়ার্ল্ডে বাংলাদেশের অংশগ্রহণ

ইলিশ মাছের বাজারে ভরা, ক্রেতাদের আগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT