চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকসু নির্বাচন: ভোটের দিনের নির্দেশিকা প্রকাশ

চৌধুরী ফরিদ by চৌধুরী ফরিদ
2:57 অপরাহ্ন 14, অক্টোবর 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
চাকসু নির্বাচন ২০২৬ এর লোগো ও ক্যাম্পাস ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটের দিনের জন্য বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আজ ১৪ অক্টোবর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকল শিক্ষার্থী ও ভোটারকে কমিশনের প্রকাশিত নির্দেশনা মনোযোগসহকারে অনুসরণ করতে হবে।

ক্যাম্পাসে প্রবেশ ও পরিচয় যাচাই

নির্বাচন কমিশন জানায়, ভোটের দিন ক্যাম্পাসে প্রবেশ করতে শিক্ষার্থীদের নির্ধারিত প্রবেশপয়েন্ট—কাটা পাহাড় (বাণিজ্য অনুষদের সামনে), ৩ নম্বর গোডাউন (প্রফেসর ইউনুস ভবনের পূর্বপাশে) ও শহীদ মিনারের দক্ষিণের আর্চওয়ে (লেডিস ঝুপড়ির সামনে)—ব্যবহার করতে হবে।
ক্যাম্পাসে প্রবেশের সময় বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক। প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভ্যালিড ব্যাংক পে-স্লিপ দেখিয়েও প্রবেশ করতে পারবেন।

ভোট কেন্দ্রে প্রবেশ ও ব্যালট গ্রহণ

ভোটারদের চাকসুর ওয়েবসাইট থেকে আগে থেকেই নিজের ভোটকক্ষ ও কেন্দ্রের অবস্থান জেনে নেওয়ার পর নির্দিষ্ট ভবনের সামনের ব্যারিকেডে আইডি কার্ড দেখিয়ে কেন্দ্রে প্রবেশ করতে হবে। কক্ষে প্রবেশের পর নির্বাচনী কর্মকর্তার যাচাই শেষে প্রতিটি ভোটারকে মোট পাঁচটি ব্যালট পেপার দেওয়া হবে—চারটি কেন্দ্রীয় চাকসুর জন্য এবং একটি নিজ নিজ হল সংসদের জন্য।

গোপন কক্ষে ভোট প্রদানের নিয়ম

ভোটারদের নির্ধারিত গোপন কক্ষে গিয়ে সেখানে রাখা কলম ব্যবহার করে পছন্দের প্রার্থীর নামের পাশের বৃত্ত সম্পূর্ণভাবে ভরাট করতে হবে।
চাকসুতে নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ৫টি, হল সংসদে সর্বোচ্চ ৩টি এবং হোস্টেল সংসদে সর্বোচ্চ ৩টি ভোট দেওয়া যাবে। কোনো পদে নির্ধারিত সংখ্যার বেশি ভোট দিলে শুধুমাত্র সেই পদের ভোটটি বাতিল হবে।

ব্যালট জমা ও কেন্দ্র ত্যাগ

গোপন কক্ষে ভোট প্রদানের পর নির্দিষ্ট ব্যালটবাক্সে ব্যালটগুলো ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। চাকসুর চারটি ব্যালট আলাদা বাক্সে এবং হল সংসদের ব্যালট সংশ্লিষ্ট হলে নামের বাক্সে ফেলতে হবে। ভোট শেষে বিকল্প পথে কেন্দ্র ত্যাগ করতে হবে।

শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

নির্বাচন কমিশন ভোটগ্রহণ চলাকালে নির্বাচন কর্মকর্তা, পোলিং এজেন্ট, রোভার স্কাউট ও নিরাপত্তা সদস্যদের প্রতি শৃঙ্খলাপূর্ণ আচরণের আহ্বান জানিয়েছে। কোনো সমস্যা বা অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে ০১৮১৯৩৮৭১২২ বা ০১৮২২৯০৭৭৬১৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

কমিশন সদস্য-সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের সক্রিয়, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ অংশগ্রহণই চাকসু নির্বাচন ২০২৫-কে সফল করবে।

Tags: চাকসু নির্বাচন
Previous Post

এবার জেন-জিদের আন্দোলনে দেশ ছাড়লেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

Next Post

ভারতের তিনটি কফ সিরাপ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

Next Post
দুটি কফ সিরাপের বোতল হাতে ধরা একজনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের তিনটি কফ সিরাপ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

শিক্ষকদের লংমার্চের সময় সচিবালয়ের সামনে জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবি না মানলে বিকেল চারটার পর সচিবালয় অভিমুখে এমপিও শিক্ষকদের লংমার্চ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT