চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এস কে রাসেল by এস কে রাসেল
1:02 অপরাহ্ন 08, এপ্রিল 2025
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
পুলিশ সদস্যের ছবি, বাংলাদেশ পুলিশ ইউনিফর্মে যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকার একটি বাসা থেকে একজন পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ (৮ এপ্রিল) মঙ্গলবার রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ সদস্যের আমিনুল ইসলাম (৩০) নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আবদুল হামিদের ছেলে। তিনি গত চার বছর যাবত কিশোরগঞ্জ পিবিআইয়ে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিউটাউন এলাকার শরীফুল ইসলামের বাসার ভাড়াটিয়া হিসেবে থাকতেন আমিনুল ইসলাম। সোমবার দুপুরে সর্বশেষ পরিবারের সঙ্গে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

পরে পরিবারের সদস্যরা বাসার মালিককে জানালে তিনি বাসার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তাদেরকে জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আমিনুলের মরদেহ উদ্ধার করে। এই বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন আমিনুল।

ঈদে স্ত্রী ও সন্তান বাড়িতে থাকায় বাসায় একা ছিলেন আমিনুল। ঈদের ছুটি কাটিয়ে স্ত্রী–সন্তান রেখে গত ৫ এপ্রিল তিনি কর্মস্থল এসেছিলেন। ৬ এপ্রিল ডিউটি করেন। ৭ এপ্রিল তার কোনো ডিউটি ছিল না। ওই দিন রাতেই ঘটনাটি ঘটে। কী কারণে এমনটি ঘটেছে, এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে বাসা থেকে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: মরদেহ উদ্ধার
Previous Post

যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে সম্মত ইউক্রেন

Next Post

যাদের নিয়ে টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জিম্বাবুয়ে দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

চীনের সঙ্গে ট্রাম্পের শুল্ক হুমকির পর লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন দুই নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের শুল্ক হুমকিতে শেষ পর্যন্ত 'লড়াইয়ের ঘোষণা' চীনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT