চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

শামীম খান by শামীম খান
6:10 অপরাহ্ন 29, আগস্ট 2026
in - সেমি লিড, জনপদ, মাগুরা
A A
পুলিশ সদস্যকে চড় মারছেন বিএনপি নেতা, ভিডিও ধারণ করছেন অন্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মাগুরা শহরের কাঁচাবাজার এলাকায় এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে জেলা বিএনপির সদস্য ও মাগুরা জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি নাইমুজ্জামান নয়নের বিরুদ্ধে। ঘটনার পর তাকে আটক করে থানায় নেওয়া হলেও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে শহরের ঢাকা রোড বাসস্ট্যান্ড এলাকার জুলাই-আগস্ট শহীদ বেদিতে দায়িত্ব পালন শেষে পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত ইমরান হোসেন মোটরসাইকেলে করে শহরের দিকে ফিরছিলেন। পথে কাঁচাবাজার এলাকায় একটি প্রাইভেটকার থেকে নয়ন পেছন থেকে জোরে হর্ন দেন বলে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে।

ইমরান হোসেনের ভাষ্য, সড়কের বাম পাশে জায়গা না থাকায় তিনি মোটরসাইকেল থামাতে বাধ্য হন। এরপর নয়ন গাড়ি থেকে নেমে কেন সাইড দেওয়া হয়নি জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ সময় ওই পথ দিয়ে যাওয়া পুলিশের উপপরিদর্শক মাসুদ হোসেন ও শরিফ বিষয়টি জানতে পেরে ইমরানের সঙ্গে ভায়না এলাকার দিকে যেতে থাকেন। অভিযোগ রয়েছে, ভায়নার কাছে মাইক্রোবাসস্ট্যান্ড এলাকায় নয়ন তার প্রাইভেটকার সড়কে রেখে তাদের পথ আটকে দেন।

সেখানে আবারও কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নয়ন ইমরানের মোটরসাইকেলের চাবি নিয়ে ফেসবুক লাইভে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলতে থাকেন। পরে ইমরানকে চড় মারেন বলে অভিযোগ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উত্তেজিত অবস্থায় নয়ন ফেসবুক লাইভে কথা বলছেন। এ সময় আশপাশে লোকজন জড়ো হন এবং সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তাকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি ইমরানের মোটরসাইকেলের চাবি নিয়ে তার ঘাড়ের পেছনে চড় মারেন। পরে আরও আঘাত করার চেষ্টা করলে উপস্থিত পুলিশ সদস্য ও স্থানীয় কয়েকজন তার হাত ধরে ফেলেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সদর থানা পুলিশ নয়নকে আটক করে থানায় নিয়ে যায়। পরে রাতে বিএনপির এক নেতার নেতৃত্বে একটি দল থানায় গেলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

পুলিশ সদস্য ইমরান হোসেন বলেন, ‘এক রকম বিনা কারণেই আমি মারধরের শিকার হয়েছি। নয়ন মাইক্রোবাসস্ট্যান্ডে আমাদের সঙ্গে গালিগালাজসহ বিভিন্ন ধরনের অসদাচরণ করেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের তিন পুলিশ সদস্যকে মাইক্রোবাস সমিতির অফিসে আটকে রাখার হুমকি দেওয়া হয়। এছাড়া আমরা তার কিছুই করতে পারব না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।’

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার পরপরই নয়নকে আটক করা হয়েছিল। পরে মুচলেকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে আপাতত আর কিছু বলতে চাননি তিনি।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সদর থানার একাধিক পুলিশ সদস্য অভিযোগ করেন, পুলিশ সদস্যকে আঘাত করার পরও রাজনৈতিক পরিচয়ের কারণে নয়নকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, মাইক্রোবাস সমিতির সভাপতি হওয়ার পর সেখানে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে।

নয়ন মাগুরা শহরের ভায়না এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

Tags: অভিযোগপুলিশ সদস্য
Previous Post

নেপাল-তিব্বত সীমান্তের দুর্যোগে কোন দেশের কত নাগরিক নিখোঁজ?

Next Post

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

Next Post
নেপাল সেনাবাহিনী কিশোরকে উদ্ধার করতে হেলিকপ্টার থেকে লাফ দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আলভারেজ বিষণ্ণ, মনোভাব পরিবর্তনের জন্য চিন্তিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT