চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে ‘ছদ্মবেশে অপরাধীদের শনাক্ত’ করবে পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 01, মার্চ 2025
in - সেমি লিড, অপরাধ
A A
পুলিশের কর্মকর্তারা রমজানে অপরাধীদের শনাক্তের জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন রমজান মাসে ডিবির কার্যক্রম আরও বেগবান করে নগরবাসীকে অধিকতর নিরাপদে রাখার আশ্বাস দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। 

তিনি বলেন, রমজানে নগরবাসী যাতে নিরাপদে এবাদত-বন্দেগি করতে পারেন, সেজন্য ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, নগরবাসী এ সময় অধিকতর নিরাপদ ও স্বস্তির পরিবেশে থাকবেন।

‘রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার ডিবির পরিকল্পিত কার্যক্রমের’ বিষয়ে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শনিবার দুপুরে ঢাকার মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ থেকে আমরা চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি।

এটিকে ‘বিশেষ গোয়েন্দা অভিযান’ আখ্যা দিয়ে, যার মাধ্যমে ‘ছদ্মবেশে অপরাধীদের শনাক্ত’ করার কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, রোজার সময় মানুষের কর্মযজ্ঞ বাড়ে। বিশেষ করে টাকা-পয়সার লেনদেন বেশি হয়। শপিংমল, ব্যাংক, বীমাগুলোতে মানুষের ভীড় বাড়ে। রেলস্টেশন, বাসটার্মিনাল কিংবা সদরঘাটসসহ অন্যন্য জায়গাতে মানুষের উপস্থিতি বাড়ে। এসব জায়গায় কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারী বাড়ানো হচ্ছে।

পাশাপাশি দূরের যাত্রাপথ বিশেষ করে বাসে কোন দুর্ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে আমরা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা আগে থেকেই ডিবির তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি।

এই ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্য, গোয়েন্দা তথ্য অনুযায়ী চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িতদের বেশিরভাগের বয়স ‘১৫-২০ এর মধ্যে’, যাদের অনেকেই ‘কিশোর গ্যাংয়ের সদস্য’।

তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আবার কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে।

বিভিন্ন এলাকায় ‘চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর’ বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন: আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনী সারাদেশে তৎপরতা বাড়িয়েছে। অন্যান্য নিরাপত্তা বাহিনীও মাঠে আছে। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেনাবাহিনী। আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে তাদের সহায়তা করছি, যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।

গুরুত্বপূর্ণ মামলার তদন্ত থেকে শুরু করে আমরা চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর।

ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ধীরে ধীরে উন্নতি হচ্ছে’ মন্তব্য করে তিনি বলেন: আমাদের কাজ হচ্ছে গোয়েন্দা নজরদারী শক্তিশালী করা। আমরা সে বিষয়টিতে গুরুত্ব দিচ্ছি। আমরা আশা করি কিছু দিনের মধ্যে আপনারা আরও ভাল অবস্থান দেখতে পাবেন সে প্রত্যাশা করছি।

জনসাধারণের প্রতি তার আহ্বান, ডিবি পরিচয়ে কেউ গোপনে তুলে নেওয়া বা সিভিল পোশাকে তল্লাশি, এ ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবেন। পাশাপাশি নাশকতা করতে পারে এমন কোন তথ্য থাকলে ডিবিকে সহায়তা করুন।

তিনি আরও বলেন, ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিনতাইকারী, ডাকাত ও অভ্যাসগত অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা যেমন সাধারণ মানুষের ভরসা, আস্থাস্থল হতে চাই, তেমনি অপরাধীদের জন্য হতে চাই আতঙ্ক। সে মূলনীতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

ছোট অপরাধ, বড় অপরাধের জন্ম দেয়। তাই যে কোন অপরাধীর ক্ষেত্রে আমরা নিয়েছি জিরো টলারেন্স নীতি। চুরি, ছিনতাই, ডাকাতির বিরুদ্ধে ডিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকার ডিবির প্রধান বলেন, চিহ্নিত সন্ত্রাসী হোক বা যে কোন সন্ত্রাসীই হোক, ডিবির জালে তাকে ধরা পড়তেই হবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাধারণ মানুষের নিরাপত্তার ঝুঁকি তৈরি করে এদেরকে আমরা বিন্দুমাত্র ছাড় দিবো না।

Tags: ডিএমপিডিবি প্রধান রেজাউল করিম মল্লিক
Previous Post

আমাকে বিব্রতকর হলেও সত্য বলতে হবে: ফারুকী

Next Post

কুয়েত আজ প্রথম রমজান

Next Post
কুয়েতের রমজান উপলক্ষে সামরিক প্রদর্শনীতে কামান থেকে গ্যাসের বিস্ফোরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েত আজ প্রথম রমজান

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT