চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়রার করুণ মৃত্যু, পুলিশের হাতে গুরুত্বপূর্ণ সূত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 14, জুলাই 2025
in বিনোদন
A A
প্রিয়াঙ্কা চোপড়া সুন্দর গাউন পরা, হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী হুমায়রা আসগরের মৃত্যু মামলা নিয়ে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পুলিশ। এখন তার ব্যক্তিগত তথ্য ও যোগাযোগের নেটওয়ার্ক ঘেঁটে দেখছেন তারা।

সর্বশেষ গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানিয়েছে হুমায়রার ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, একটি ট্যাবলেট ও একটি ল্যাপটপ আনলক করা হয়েছে এবং এসব ডিভাইসের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এসব ডিভাইসের পাসওয়ার্ড পাওয়া গেছে অভিনেত্রীর ব্যক্তিগত ডায়েরিতে লেখা।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে মামলার সঙ্গে জড়িত দুই ব্যক্তির জবানবন্দি নেওয়া হয়েছে এবং আরও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

প্রাথমিক তথ্যে দেখা গেছে, হুমায়রা নিয়মিত জিমে যেতেন এবং এক বিউটিশিয়ানের সঙ্গে যোগাযোগ রাখতেন। পুলিশ জানিয়েছে, তারা হুমায়রার জিম প্রশিক্ষকসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ ও জিজ্ঞাসাবাদ করবেন।

এছাড়া তদন্ত কর্মকর্তারা তার ব্যাংক হিসাব ও যোগাযোগের রেকর্ড পর্যালোচনা করে ঘনিষ্ঠদের সঙ্গে সম্ভাব্য সংযোগ খুঁজে দেখছেন।

গেল মঙ্গলবার (৮ জুলাই) করাচির ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার ফ্ল্যাট থেকে হুমায়রার মরদেহ উদ্ধার করে আদালতের বেইলিফ, যিনি বকেয়া ভাড়ার কারণে তাকে উচ্ছেদ করতে গিয়েছিলেন। দরজায় বারবার কড়া নাড়ার পরও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে পাওয়া যায় পচাগলা মরদেহ।

প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী, মরদেহ ছিল পচনের চূড়ান্ত স্তরে। বিশেষ করে নিচের অংশে মাংস পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল এবং পোকামাকড় দেখা যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, প্রায় নয় মাস আগেই হুমায়রার মৃত্যু হয়েছে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়ায়, পরিবার নাকি মরদেহ গ্রহণে অনীহা প্রকাশ করেছে। যদিও পরিবার এই খবরটি অস্বীকার করেছে এবং অভিনেত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং লাহোরে গেল শুক্রবার (১১ জুলাই) ধর্মীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। –দ্য কারেন্ট.পিকে

Tags: করুণ মৃত্যুজিমনাটকপরিবারপাকিস্তানি অভিনেত্রীমঞ্চসিনেমাহুমায়রাহুমায়রা আসগর
Previous Post

লন্ডনে ভয়াবহ বিমান দুর্ঘটনা: সাউথেন্ড বিমান বন্দর বন্ধ ঘোষণা

Next Post

জঙ্গি সন্দেহে ৯ জনকে হত্যার অভিযোগে সাবেক আইজিপিসহ কারাগারে ৩

Next Post
বহু তলা ভবনের সুন্দর নকশা ও গ্লাসের জানালা. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গি সন্দেহে ৯ জনকে হত্যার অভিযোগে সাবেক আইজিপিসহ কারাগারে ৩

নিহত সোহাগের ছবি, মিটফোর্ডে নিহতের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

'মিটফোর্ডে নিহত সোহাগকে 'হিন্দু' দাবি করে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবর'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT