চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণবিরোধী পদযাত্রা সংক্রান্ত প্রকাশিত ছবি সম্পর্কে পুলিশের বক্তব্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 12, মার্চ 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ধর্ষণবিরোধী পদযাত্রার সময় পুলিশের বক্তব্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন সংবাদপত্রে ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের বাধা সংক্রান্ত প্রকাশিত ছবির ব্যাখা দেয়া হয়েছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (১২ মার্চ) বিভিন্ন সংবাদপত্রে ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের বাধা সংক্রান্ত প্রকাশিত ছবির প্রতি পুলিশ হেডকোয়ার্টার্সের মনোযোগ আকৃষ্ট হয়েছে।

বলা হয়, গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামের প্ল্যাটফর্মের প্রায় ৬০/৭০ জনের একটি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রার চেষ্টা করে। পুলিশ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তাজনিত কারণে পদযাত্রায় অংশগ্রহণকারীদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বাধা দেয়। এসময় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে।

পুলিশ পবিত্র রমজানে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে বিক্ষোভকারীদের নিবৃত হওয়ার জন্য বারবার অনুরোধ জানায়। কিন্ত তারা পুলিশের আহ্বানে সাড়া না দিয়ে কর্তব্যরত পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তাদের অতর্কিত হামলায় ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার গুরুতর আহত হন। এছাড়া হামলাকারীদের আঘাতে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ পাঁচ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

ঘটনার ভিডিও চিত্র দেখলে পরিষ্কার হয় যে, উত্তেজিত মিছিলকারীরা পুলিশের ওপর আক্রমণ করার পর পুলিশ তাদের প্রতিহত করে। কিন্তু প্রকাশিত ছবিতে এ সত্যটি আড়াল করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রকৃত ঘটনাকে আড়াল করে এরূপ খণ্ডিত সংবাদ ও ছবি প্রকাশ কোনভাবেই প্রত্যাশিত নয়। পুলিশ হেডকোয়ার্টার্স গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে।

Tags: পুলিশ
Previous Post

বড়পর্দায় মুক্তির চার মাস পর এবার ছোটপর্দায় ‘দরদ’!

Next Post

প্রধান উপদেষ্টাকে রোহিঙ্গা গণহত্যার মামলা বিষয়ে অবহিত করলেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী

Next Post
গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে রোহিঙ্গা গণহত্যা মামলার বিষয়ে অবহিত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টাকে রোহিঙ্গা গণহত্যার মামলা বিষয়ে অবহিত করলেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী

শাকিব খান ও ইধিকার প্রেমের দৃশ্য, বাংলাদেশি সিনেমার জনপ্রিয় জুটি. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিধা'য় শাকিব-ইধিকার জমজমাট রোমান্সের আভাস!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT