চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজীরের বিতর্কিত বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:20 পূর্বাহ্ন 09, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো, সবুজ পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ আওয়ামী লীগ অনুসারীদের মাঝে ভার্চুয়ালি যে বিতর্কিত বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশন বলছে, পতিত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ কারও সঙ্গে যোগাযোগ রক্ষা করা বাহিনীর প্রতিটি সদস্য অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।

শনিবার অ্যাসোসিয়েশনের সভাপতি সিআইডি প্রধান মো. মতিউর রহমান শেখ ও সাধারণ সম্পাদক ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে কথাগুলো বলা হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি সীমাহীন দুর্নীতির দায়ে অভিযুক্ত, বিতর্কিত ও বিদেশে পলাতক সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে, যা অ্যাসোসিয়েশনের গোচরীভূত হয়েছে।

বিগত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ এই পলাতক কর্মকর্তার এমন বক্তব্য পুলিশ বাহিনীতে কর্মরত সকল সদস্যকে অত্যন্ত ক্ষুব্ধ করেছে। ২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ নিজের জীবন বিসর্জন দিয়ে নতুন যে বাংলাদেশ বিনির্মাণের আলোকবর্তিকা স্থাপন করেছে পুলিশ বাহিনী সেই আলোকবর্তিকার আলোয় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় দৃঢ়চিত্তে নিরলসভাবে কাজ করে চলেছে।

সে লক্ষ্যেই পুলিশ বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা, মামলা তদন্ত ও অন্যান্য অপারেশনাল কাজে বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে অহর্নিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। পলাতক ও দুর্নীতিগ্রস্ত এই কর্মকর্তার এহেন ঔদ্ধত্যপূর্ণ ও অবাস্তব বক্তব্যকে পুলিশ সদস্যরা কোনোভাবেই মেনে নিতে পারেনি।

বিগত সরকারের আমলে গণহত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে প্রতিটি পুলিশ সদস্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। পতিত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ কারও সঙ্গে যোগাযোগ রক্ষা করা এই বাহিনীর প্রতিটি সদস্য অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

Tags: পুলিশপুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনবেনজীর আহমেদ
Previous Post

ফিলিপসের সেঞ্চুরি, নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানেই হারল পাকিস্তান

Next Post

আপিল ট্রাইব্যুনালে জয়ী পুলিশ সদস্যরা চাকরি ফিরে পাচ্ছেন

Next Post
Channel i building, Bangladesh's leading news channel headquarters. Channel i News - চ্যানেল আই নিউজ

আপিল ট্রাইব্যুনালে জয়ী পুলিশ সদস্যরা চাকরি ফিরে পাচ্ছেন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT