চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রীকে বাসায় পাঠিয়ে দিল পুলিশ

হাকিম বাবুল by হাকিম বাবুল
1:41 অপরাহ্ন 28, মে 2025
in - সেমি লিড, জনপদ, শেরপুর
A A
সাবেক ভূমিমন্ত্রীর বাসায় পুলিশ পাঠানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুর সদর সাব রেজিস্টার অফিসে জমি বিক্রি করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হাতে আটক হওয়া জামালপুর-৫ (সদর) আসনের সাবেক এমপি ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রী সালমা বেগমকে তাদের নিজ বাসায় পোঁছে দিয়েছে জামালপুর সদর থানার পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) রাত ১১টার দিকে তাকে জামালপুর শহরের কাচারিপাড়া এলাকার বাসায় পাঠানো হয়।

এর আগে রাত ৮টার দিকে শেরপুর সদর থানার পুলিশ তাকে জামালপুর সদর থানায় নিয়ে আসে। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে তাকে বহনকারী পুলিশ ভ্যানের সঙ্গে সেনাবাহিনীর দুটি গাড়ি ছিল।

এরও আগে মঙ্গলবার বিকেলে শেরপুর সদর সাব রেজিস্টার অফিসে জমি বিক্রি করতে গিয়ে রেজাউল করিম হীরা সস্ত্রীক বিএনপি নেতাকর্মীদের হাতে আটক হন। পরে খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, শেরপুরে কোন মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল আতিক বলেন, রেজাউল করিম হীরার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তার স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার স্ত্রী ও এক আত্মীয়কে জিম্মাদার করে তাকে বাসায় পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, রেজাউল করিম হীরা ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-৫ (সদর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সালের আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পরবর্তীতে উপদেষ্টা ছিলেন। এছাড়া তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন।

Tags: শেরপুরসাবেক ভূমিমন্ত্রী
Previous Post

বাংলাদেশ পরীক্ষার আগে যা বললেন পাকিস্তান অধিনায়ক

Next Post

ইশরাককে মেয়র ঘোষণা: আগামীকাল নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন সর্বোচ্চ আদালত

Next Post
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ইশরাককে মেয়র ঘোষণা: আগামীকাল নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন সর্বোচ্চ আদালত

ক্রিকেটার পতনের সময় মাঠে পড়ে আছেন, দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেঞ্চুরির ম্যাচে বড় জরিমানা পান্টের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT