চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরের হত্যাকাণ্ড নিয়ে পুলিশ যা বলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:45 পূর্বাহ্ন 19, জুলাই 2023
in অপরাধ, জনপদ, লক্ষ্মীপুর
A A
পুলিশের তদন্তের জন্য লক্ষ্মীপুরে সন্দেহভাজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে সজীবের হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয় বলে দাবি করেছেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ। তিনি বলেন, লক্ষ্মীপুর জেলায় বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে সম্পূর্ণ ভিন্ন একটি স্থানে সংঘটিত হত্যাকাণ্ডটি ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে হয়েছে।

১৯ জুলাই (বুধবার) এক বিবৃতিতে পুলিশ সুপার এ দাবি জানিয়েছেন।

পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ বলেন, বিএনপি কর্তৃক দাবিকৃত সজীব নামক এক ব্যক্তির হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে, প্রাথমিক অনুসন্ধানে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত সত্য উদঘাটনে রাত দেড়টায় হত্যাকাণ্ডের স্থানে গিয়ে ঘটনার সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, সজীব এর মৃত্যু এবং ভাড়াটিয়া মোঃ নোমান হোসেনের সাথে সজীবের শেষ মুহুর্তে কিছু কথা হয়।

তিনি আরও বলেন, প্রকৃত ঘটনা হলো, বিএনপির সাথে পুলিশের যে স্থানে সংঘর্ষ হয়, সেখান থেকে হত্যাকাণ্ডের স্থানের দূরত্ব আনুমানিক ২ থেকে ২.৫ কিমি। বিএনপির পদযাত্রার রুটের সম্পূর্ণ বিপরীতে মূল সড়ক থেকে দেড়শ গজ দূরে কলেজ রোডের পাশে ফিরোজা টাওয়ারের গলির মুখে ৪/৫ জন ছেলে সজীবকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। একপর্যায়ে সজীব নিজেকে বাচাঁতে দৌঁড়ে ফিরোজা টাওয়ারের এসএস গেট দিয়ে ভেতরে ঢুকে দোতলায় সিড়ি দিয়ে উঠে নোমান হোসেনের পাশের ফ্লাটের দরজার সামনে বসে শুয়ে পড়েন।

ভাড়াটিয়া নোমান মুমূর্ষু অবস্থায় থাকা সজীবের নাম ঠিকানা জিজ্ঞেসসহ আজকের রাজনৈতিক প্রোগ্রামে এসেছে কিনা, জিজ্ঞেসা করলে সজীব কোনো প্রোগ্রামে আসেনি বলে জানায় বলে উল্লেখ করেছেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার। সজীবকে আঘাত করার কারণ হিসেবে পাওনা টাকা এবং বিবাহ সংক্রান্ত কারণে হামলার ঘটনা ঘটেছে বলে ভাড়াটিয়া নোমানের সূত্রে তিনি জানান।

পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে, হত্যাকাণ্ডের সাথে বিএনপির পদযাত্রা কর্মসূচির কোনো সত্যতা নেই। এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি ঘটনা।

নোমান ও তার ছেলে সেসময় সজীবের রক্তার্ত দেহের পাশে থেকেই ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ কল রেসপন্স করলেও বিএনপির সাথে সংঘর্ষ চলাকালীন সেসময় তাৎক্ষণিকভাবে সেখানে যাবার মতো কোনো পরিস্থিতি ছিলো না বলেও জানান জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা। তিনি আরও জানান, ভাড়াটিয়া নোমান সেসময় কয়েকটি অ্যাম্বুলেন্স মালিককে কল করলেও অস্থিতিশীল পরিস্থিতি ও রাস্তা অবরুদ্ধ থাকার কারণে তারাও আসতে অপরাগতা প্রকাশ করেছিল।

জ্বালাও-পোড়াও-ভাংচুর কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে পুলিশ দ্রুতসম্ভব ঘটনাস্থলে গিয়ে লাশ হাসপাতালে নিয়ে আসে বলে জানান পুলিশ সুপার।

বিএনপি সম্পূর্ণ পরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক ফায়দা নিতে এ হত্যাকাণ্ড নিয়ে প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন লক্ষীপুর জেলার পুলিশ সুপার। ভিন্ন একটি ছবি দিয়ে লক্ষ্মীপুরে বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছে মর্মে যে গুজব ছড়িয়েছিল, তার সত্যতা পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।

ভাড়াটিয়া নোমানের ভাষ্যে পাওয়া মুমূর্ষু অবস্থায় সজীবের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ।

Tags: পুলিশ
Previous Post

বিমানবন্দরে গাঁজাসহ গ্রেপ্তার মার্কিন সুপারমডেল

Next Post

নর্থ কোরিয়ার সীমান্ত অতিক্রম করায় আটক মার্কিন সৈন্য

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়ার সীমান্ত অতিক্রম করায় আটক মার্কিন সৈন্য

বাবা ও সন্তানের হাসিমুখের ছবি, পরিবারের সুখের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাবা তোমাকে অনেক মিস করছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT