চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাহুলের মৃত্যু: জট খুলছে না, বরং বাড়ছে রহস্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 অপরাহ্ন 31, মার্চ 2026
in বিনোদন
A A

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যু ঘিরে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য—কিন্তু সেগুলোর মধ্যে মিলের চেয়ে অমিলই যেন বেশি।

পুলিশ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১০ থেকে ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন শুটিং ইউনিটের সদস্য, প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা এমনকি অভিনেতা যে হোটেলে ছিলেন, সেখানকার কর্মীরাও। কিন্তু এসব জেরায় উঠে আসা তথ্যগুলো একত্র করলে স্পষ্ট চিত্র পাওয়ার বদলে বরং বিভ্রান্তিই বাড়ছে।

ঘটনাটি ঘটে রবিবার বিকেলে, তালসারি সমুদ্রতটে। তখন ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলছিল। বিকেলের আলো-আঁধারিতে রাহুল জলে নামেন। এখানেই প্রথম প্রশ্ন- তিনি কি শুটিংয়ের প্রয়োজনে জলে নেমেছিলেন, নাকি শটের বাইরে গিয়ে?

পরিচালক ও সহ-অভিনেতাদের দাবি, দৃশ্যের অংশ হিসেবেই তিনি জলে ছিলেন। তবে ইউনিটের অন্য একটি অংশের বক্তব্য, তখন শুটিং প্রায় শেষের পথে ছিল। এই দ্বৈত বক্তব্যই তদন্তের শুরুতেই তৈরি করছে ধোঁয়াশা।

রাহুলকে উদ্ধার নিয়েও দ্বন্দ্ব। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সহঅভিনেত্রীকে নিয়ে জলে নামার কিছুক্ষণের মধ্যেই আচমকা গভীরতা বেড়ে যায় এবং ভারসাম্য হারিয়ে তলিয়ে যান রাহুল। সহ-অভিনেত্রী কোনওভাবে ফিরে এলেও তাকে আর সঙ্গে সঙ্গে দেখা যায়নি।

এখানেও রয়েছে মতভেদ। কেউ বলছেন দ্রুত উদ্ধার করা হয়েছিল, আবার স্থানীয়দের দাবি, দীর্ঘ সময় তিনি নিখোঁজ ছিলেন।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এই বিতর্ককে আরও জটিল করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ সময় পানির নিচে থাকার প্রমাণ মিলেছে। ফুসফুস, খাদ্যনালি ও পাকস্থলীতে পাওয়া গেছে বালি ও নোনা জল। ফলে প্রশ্ন উঠছে, যদি দ্রুত উদ্ধার করা হয়ে থাকে, তাহলে এত পানি শরীরে ঢুকল কীভাবে?

তদন্তকারীরা একাধিক সম্ভাব্য কারণ খতিয়ে দেখছেন। সমুদ্রতলের হঠাৎ গভীর গর্তে পা পিছলে যাওয়া, জোয়ারের স্রোতের টান, চোরাবালি বা অনিরাপদ সি-বেড- দুর্ঘটনার সমস্ত কারণই খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ গভীরতা বেড়ে যাওয়াই হতে পারে মূল কারণ, তবে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে এমন কোনও তথ্য পাওয়া যায়নি যা থেকে রাহুলের আচরণে অস্বাভাবিকতা বোঝা যায়। অর্থাৎ, তিনি স্বাভাবিক অবস্থাতেই ছিলেন।

এদিকে পুরো ঘটনায় বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এত বড় শুটিং ইউনিট থাকা সত্ত্বেও সেখানে পর্যাপ্ত লাইফগার্ড বা জরুরি চিকিৎসা ব্যবস্থা ছিল না কেন- তা নিয়ে উঠছে প্রশ্ন। শুটিংয়ের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় সরব হয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়; বরং নিরাপত্তা গাফিলতির ফল।

সব মিলিয়ে, তদন্ত এগোলেও এখনও স্পষ্ট কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে জানিয়েছে পুলিশ। প্রত্যেক নতুন তথ্য যেমন কিছুটা আলোর দিশা দেখাচ্ছে, তেমনি নতুন করে তৈরি করছে আরও প্রশ্ন।

Tags: দুর্ঘটনানাটকনায়করাহুলরাহুল ব্যানার্জীলিড বিনোদনশুটিংসমুদ্রসিনেমা
Previous Post

৫ এপ্রিল ইস্টার সানডে

Next Post

ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার কে হচ্ছেন

Next Post

ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার কে হচ্ছেন

বড় ফুটবলার হয়ে উঠতে কত ত্যাগ, সেসব শোনালেন নেইমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT