চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেনারেটরের তেল কিনতে লাগবে পুলিশের অনুমতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 11, নভেম্বর 2023
in বাংলাদেশ
A A
বাংলাদেশ পুলিশ স্টেশনের সামনে গ্যাস পাম্প ও পুলিশ ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়ির জেনারেটরের জ্বালানি তেল কিনতে নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অনুমতি লাগবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 

ডিএমপি’র এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে বাড়ি, ফ্যাক্টরি, প্রতিষ্ঠানের জেনারেটর চালাতে প্রয়োজনীয় জ্বালানি তেলের জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) থেকে নিরাপত্তা ছাড়পত্র দেখিয়ে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন কর্তৃপক্ষকে দিতে হবে। এরপর পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনগুলো তা বিক্রি করতে পারবে। পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে থাকা রেজিস্টারে বাড়ি বা প্রতিষ্ঠানের ঠিকানা লিপিবদ্ধ করতে হবে।

শনিবার (১১ নভেম্বর) পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে নিরাপত্তা জোরদারকরণে ডিএমপির নির্দেশনায় এই তথ্য দেওয়া হয়।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, অবরোধ ও হরতালের নামে একটি বিশেষ মহল গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে নিরীহ নাগরিকদের হতাহতসহ নাশকতা, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বিভিন্ন কৌশল অবলম্বন করে চলছে। চলমান নাশকতার সহজ লক্ষ্যবস্তু হিসেবে কেউ যেন পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অগ্নিসংযোগ করাকে বেছে নিতে না পারে এবং পেট্রোল পাম্প থেকে পেট্রোল/জ্বালানি তেল সংগ্রহ করে কোনো ধরনের নাশকতা করতে না পারে সে লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন ভাংচুর ও অগ্নিসংযোগসহ সব ধরনের নাশকতা রোধে পুলিশী নিরাপত্তা  জোরদার ও নজরদারি বৃদ্ধি করবেন। সহকারী পুলিশ কমিশনাররা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রে অবস্থিত পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনসমূহ সরেজমিনে পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা তদারকি করবেন এবং কার্যকর নিরাপত্তা নিশ্চিত করবেন। প্রত্যেক অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন সমূহের মালিকদের সাথে সমন্বয় করে পর্যাপ্ত অগ্নিনির্বাপন সরঞ্জাম রাখার ব্যবস্থা করবেন। এবং মহড়া করে ওই সরঞ্জামাদির কার্যকারিতা যাচাই করবেন। রিজার্ভারে তেল লোডের সময় নিজস্ব জনবল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবেন। ওই সময়ে কোন যানবাহনকে পেট্রোল পাম্পে প্রবেশ করতে না দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপির বিবৃতিতে পেট্রোলিয়াম বিধিমালা ২০১৮ এর লাইসেন্সের শর্তাবলী যথাযথভাবে প্রতিপালন করার পাশাপাশি যে কোনো প্রয়োজনে সংশ্লিষ্ট থানাকে জানাতে  বলা হয়েছে।

Tags: ডিএমপি নির্দেশনাপেট্রোল পাম্পপ্রতিষ্ঠানবাড়ি
Previous Post

‘ভোট চুরি ও এই চোরদের বোঝা নেবেন না’, প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকী

Next Post

বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, তারা এখন গর্তে ঢুকেছে: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী বিএনপি নিয়ে বক্তব্য দিচ্ছেন, গঠনমূলক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, তারা এখন গর্তে ঢুকেছে: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ক্রিকেটাররা জয়ের আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিদায়, সেমিতে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড  

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT