চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী দায়িত্বে পুলিশকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 পূর্বাহ্ন 06, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, অপরাধ
A A

জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের নির্বাচনসংক্রান্ত ছবি, পোস্ট ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার নির্দেশ দিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

একই সঙ্গে কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা এবং তাদের কাছ থেকে কোনো ধরনের সহায়তা গ্রহণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সিআইডি সদর দপ্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব নির্দেশনা দেন।

তিনি বলেন, নির্বাচনি দায়িত্ব বাংলাদেশ পুলিশের জন্য একটি পবিত্র আমানত; এ দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা ও পেশাদারত্ব বজায় রাখা অপরিহার্য।

সিআইডিপ্রধান আরও বলেন, নির্বাচনকালীন খাবারসহ ব্যক্তিগত প্রয়োজন নিজ দায়িত্বে মেটাতে হবে এবং কোনো পক্ষের কাছ থেকে সহযোগিতা নেওয়া যাবে না।

এছাড়া তিনি পুলিশ সদস্যদের স্মার্ট আউটলুক বজায় রাখা, পোশাকের মর্যাদা রক্ষা এবং সর্বোচ্চ ধৈর্য ও সংযমের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন সিআইডি প্রধান।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ইতোমধ্যে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনি এলাকাভিত্তিক স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন।

ব্রিফিংয়ে সিআইডির জেলা পর্যায়ের সব ইউনিট অনলাইনে যুক্ত হয়ে অংশ নেয়।

Tags: পুলিশসিআইডি
Previous Post

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার

Next Post

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

Next Post
স্বর্ণের বার, মূল্যবৃদ্ধির কারণে নতুন রেকর্ড তৈরি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT