আশুলিয়ায় জুলাই-আগষ্ট গণহত্যায় জড়িত থাকার অভিযোগে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানিয়েছেন, আসামির বিরুদ্ধে অপরাধের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে। গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পুরাতন ভবনে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে।








