চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সচিবালয় অভিমুখে ১১ দলের পদযাত্রায় পুলিশের বাধা, ধাক্কাধাক্কি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 06, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
বাংলাদেশের বিভিন্ন দলীয় নেতা ও কর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি তেল ও গ্যাসের সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা। এ সময় সচিবালয়ের সামনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ মিছিলের অগ্রযাত্রা আটকে দেয়। পরে নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ সময় পুলিশ সদস্যরা সচিবালয়কে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা (কেপিআই) উল্লেখ করে আন্দোলনকারীদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। প্রায় এক ঘণ্টা অবস্থান শেষে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করেন।

সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির বলেন, তারা কাউকে অসম্মান করতে নয়, বরং জনগণের ন্যায্য দাবি সরকারের কাছে পৌঁছে দিতেই সচিবালয়ে এসেছেন। তিনি বলেন, একই কর্মসূচি রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলাতেও পালিত হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে কেউ এলে জনগণের দাবিগুলো তার হাতে তুলে দেওয়া হবে। দাবি বাস্তবায়িত হলে সরকারকে ধন্যবাদ জানানো হবে, আর তা না হলে ধারাবাহিকভাবে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা সাংবাদিকদের বলেন, তারা আশা করেছিলেন সরকারের কোনো প্রতিনিধি এসে তাদের বক্তব্য শুনবেন। তবে কেউ না আসায় তারা হতাশা প্রকাশ করেন।

Tags: ১১ দলীয় ঐক্যসচিবালয়
Previous Post

বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

Next Post

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

Next Post
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর এর ছবি, বাংলাদেশের ইতিহাসের স্মৃতি চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্মুক্ত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT