চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেবা পাওয়া জনগণের অধিকার, পুলিশ সেবা দিতে বাধ্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:14 অপরাহ্ন 05, জানুয়ারি 2025
in - সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশ পুলিশ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, সেবা পাওয়া জনগণের অধিকার, পুলিশ জনগণকে সেবা দিতে বাধ্য। কাঙ্ক্ষিত মাত্রার সেবা পেতে পুলিশকে সহযোগিতা করুন।

আজ রোববার রাজধানীর শাহজাহানপুরের মাহবুব আলী মিলনায়তনে শাহজাহানপুর থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়। এরপর গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

নজরুল ইসলাম বলেন, ৩৬ জুলাই তথা ৫ আগস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। বৈষম্য থেকে উত্তরণের জন্য একটি সুযোগ সৃষ্টি তৈরি করেছে আমাদের তরুণ সমাজ। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্নগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। নতুন পুলিশ, নতুন আমলাতান্ত্রিক ব্যবস্থা, নতুন রাজনীতি তথা সর্বোপরি একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিককে তার নিজের অবস্থানে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক পরিবারে পিতা-মাতাকে নিজ নিজ সন্তানদের সুনাগরিক ও ভালোমানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

নজরুল ইসলাম বলেন, প্রত্যেককে নিশ্চিত করতে হবে যে, আমি আইন ভঙ্গ করবো না এবং নিজের অধীনস্ত ও পরিবারের সদস্যদের আইন না ভঙ্গ করতে উদ্ভূদ্ধ করবো। তাহলে একটি অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে। ঐক্যবদ্ধভাবে সবাইকে আইন মান্য করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. মোরশেদুল ইসলাম বলেন, হাজারো শহীদ ও আহতদের রক্তের দিকে তাকিয়ে আমাদের পারস্পরিক মতভেদ ভুলে যেতে হবে। ৩৬ জুলাই তথা ৫ আগস্টের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন দেশ গড়ে তুলতে হবে।

শাহজাহানপুর থানার বিশিষ্ট নাগরিক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশকে দেখতে চাই। দেখতে চাই পুলিশ জনগণের পাশে দাঁড়াচ্ছে। পুলিশকে অবশ্যই ‘দুষ্টের দমন আর শিষ্টের পালন’ নীতি মেনে চলতে হবে।

সমাজকর্মী নাহিদ জামান বলেন, শাহজাহানপুর থানা এলাকা থেকে মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ নির্মূল করতে হবে। এ কাজে এলাকাবাসী হিসেবে আমরা পুলিশকে তথ্য দিয়ে সবসময় পাশে থাকবো।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় মতিঝিল বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

Tags: ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)মতবিনিময় সভা
Previous Post

শিক্ষার্থীদের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা রিমান্ডে

Next Post

সৌন্দর্যে ভরপুর পর্তুগালের লিসবন শহর

Next Post
লিসবনের কাসকা দুর্গ, পর্তুগালের ঐতিহ্যবাহী দুর্গ, পাহাড়ের উপরে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌন্দর্যে ভরপুর পর্তুগালের লিসবন শহর

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও ৬৬ জন ডেঙ্গু আক্রান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT