চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মডেল মেঘনা আলমকে ‘নিরাপত্তা হেফাজতে’ রাখার কারণ জানাল পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:49 অপরাহ্ন 11, এপ্রিল 2025
in - সেমি লিড, অপরাধ
A A
মডেল মেঘনা আলমের ছবি, নিরাপত্তা হেফাজতে থাকার বিষয়টি বোঝায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মডেল মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শুক্রবার ডিএমপির এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে নেয়ার পেছনে কারণ হিসেবে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা ও দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগের কথা বলা হয়েছে।

পুলিশ বলেছে, মেঘনা আলমকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়। তথাপি আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে।

জানা গেছে, গত বুধবার রাতে রাজধানীর বসুন্ধরার নিজ বাসা থেকে আটক করা হয় মেঘনা আলমকে। সেসময় ফেসবুকে লাইভ করে নিজেকে নিরপরাধ বলে দাবি করেন তিনি।

পরে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)  সেফাতুল্লাহর আদালত বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমকে ৩০ দিনের আটকাদেশ দেন। সেখানে থেকে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে, মেঘনাকে অপহরণ করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করে, তিনি তাদের হেফাজতে রয়েছেন। মিথ্যা তথ্য ছড়িয়ে কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা এবং দেশের অর্থনৈতিক ক্ষতি সাধনের হুমকি দেওয়ার অভিযোগে তাকে হেফাজতে রাখা হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারার আওতায় মেঘনা আলমকে ৩০ দিনের জন্য হেফাজতে রাখা হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ কার্যক্রমে জড়িত হওয়া থেকে তাকে বিরত রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যা উক্ত আইনের ২(চ) ধারায় সংজ্ঞায়িত।

আদালতের নির্দেশের পর মেঘনাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

এই ঘটনাটি ঘটে গত বুধবার সন্ধ্যায় একটি ফেসবুক লাইভ সম্প্রচারের পর। সেই লাইভে মেঘনা আলম অভিযোগ করেন, পুলিশ পরিচয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাসায় জোরপূর্বক প্রবেশ করেন। প্রায় ১২ মিনিটের ওই ফেসবুক লাইভ হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এবং পরে তা সড়িয়ে ফেলা হয়।

বিশেষ ক্ষমতা আইনের অধীনে সরকার নির্দিষ্ট সময়ের জন্য কাউকে কোনো আনুষ্ঠানিক বিচার ছাড়াই হেফাজতে রাখতে পারে। সাধারণত জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে এই ক্ষমতা ব্যবহার করা হয়।

মেঘনা আলম ২০২০ সালের ৫ অক্টোবর ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জিতে আলোচনায় আসেন। পরিবেশ রক্ষা করতে ফেলে দেয়া প্লাস্টিক দিয়ে নতুন পণ্য বানিয়ে এবং তা বিক্রয়ের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরি করে নারীদেরকে স্বাবলম্বী করার প্রচেষ্টার জন্য তিনি প্রশংসিত হন।

সম্প্রতি তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দাবি করেন, এক বিদেশি কূটনীতিক পুলিশকে প্রভাবিত করে তার পরিচিতজনদের তুলে নিয়ে যাচ্ছেন এবং তাকে ‘সত্য’ প্রকাশ না করতে হুমকি দিচ্ছেন। এসব পোস্টও পরবর্তীতে সড়িয়ে ফেলা হয়।

Tags: কাশিমপুর কারাগারডিএমপিমডেল মেঘনা আলম
Previous Post

জামায়াত নেতাদের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক

Next Post

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৪০ ফিলিস্তিনি

Next Post
গাজায় ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসাবশেষ ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৪০ ফিলিস্তিনি

নতুন পুলিশ লোগো, যেখানে পালতোলা নৌকা বাদ পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের নতুন লোগো প্রকাশ, বাদ পড়ছে ‘পালতোলা নৌকা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT