চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহবাগে বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 25, নভেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা বাহিনী মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে পুলিশের সঙ্গে পরীক্ষার্থীদের সংঘর্ষ। ছবি: ভিডিও থেকে নেওয়া

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে যাওয়ার পথে পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহাবাগ মোড়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে।

এআগে, দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে রওনা দেওয়া শিক্ষার্থীদের শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আটকে দেওয়া হয়। পরে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা।

পরে সন্ধ্যায় পরীক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে যমুনা অভিমুখে রওনা হলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে ইট-পাটকেল নিক্ষেপ ও জলকামান নিক্ষেপের ঘটনা ঘটে। পরীক্ষার্থীদের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতেও দেখা যায়।

এ সময় পরীক্ষার্থীরা জানান, গত বিসিএসে অংশ নেওয়া পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ৬ মাস থেকে ১ বছরের সময় দেওয়া হয়েছিল। কিন্তু এবার তাদের সময় কমিয়ে মাত্র দুই মাসেরও কম রাখা হয়েছে, যা তারা অযৌক্তিক মনে করছেন। তাই তারা পরীক্ষা পেছানোর দাবি করছেন।

তারা আরও জানান, দাবি পূরণ না হলে রাজপথেই আন্দোলন চালাবেন। ২৭ নভেম্বরের আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন। পাশাপাশি পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন তারা।

পরীক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনের পরও পিএসসির চেয়ারম্যান নতুনভাবে স্বৈরাচারী আচরণ করছেন।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে। পরীক্ষা একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়গুলোর লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে। এবার ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন, যেখানে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। প্রিলিমিনারি পরীক্ষার ফল ২৮ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশ করে।

Tags: শাহাবাগ
Previous Post

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩ শুরু

Next Post

আজারবাইজান-মালয়েশিয়ার সাথে জেতার চেষ্টা করব: আফঈদা

Next Post
আফঈদা সংবাদ সম্মেলনে বক্তা, বাংলাদেশের নারী ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

আজারবাইজান-মালয়েশিয়ার সাথে জেতার চেষ্টা করব: আফঈদা

নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য সময় জানালেন নির্বাচন কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT