চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রজনীকান্ত ও ধানুশের বাড়িতে বোমা হামলার হুমকি, যা বলছে পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 অপরাহ্ন 29, অক্টোবর 2025
in বিনোদন
A A
রজনীকান্ত ও ধানুশের ছবি, দুজনেই ভাবুক মুখাবয়ব দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বোমা রাখা আছে দক্ষিণী তারকা রজনীকান্ত এবং ধানুশের বাড়িতে- এই খবরেই তোলপাড়  ভারতের চেন্নাই! সোমবার তামিলনাড়ুর ডেপুটি জেনারেল অফ পুলিশের ই-মেইলে এই হুমকিবার্তা আসে। সঙ্গে সঙ্গে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় দুই তারকা অভিনেতার চেন্নাইয়ের বাসভবন।

দুই তারকাদের বাসভবনে বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড মোতায়েন করা হয়, সঙ্গে প্রতিটি জায়গায় নিরাপত্তা তল্লাশি চালানো হয়। তল্লাশি ও পুলিশি তদন্তে এখন পর্যন্ত কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

রজনীকান্তের বাসভবনের নিরাপত্তাকর্মীরা পুলিশকে জানান, বোমা রাখার জন্য কোনো অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করেনি। তাই পুলিশের ধারণা, এটি ভুয়া হুমকি হওয়ার সম্ভাবনাই বেশি।

পুলিশ সূত্রে জানা গেছে, এগুলো একটি বিস্তৃত ঘটনার অংশ, যেখানে সম্প্রতি বেশ কয়েকজন তামিল সিনেমার তারকা ও রাজনীতিবিদ একই ধরনের হুমকির শিকার হয়েছেন।

এর আগে অক্টোবরের শুরুর দিকে অভিনেত্রী তৃষা কৃষ্ণাণ এবং এস ভি শেখরের কাছে হুমকি পাঠানো হয়েছিল। এছাড়া সুরকার ইলাইয়ারাজার টি নগরের স্টুডিওকেও লক্ষ্য করা হয়েছিল। এসব হুমকিকে ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে আইনপ্রয়োগকারী সংস্থা।

সম্প্রতি এই ধরনের ভুয়া হুমকির ঘটনা বৃদ্ধি পেয়েছে। পুলিশ জানায়, ৯ অক্টোবর দক্ষিণের তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বাড়িতে বোমা রাখার হুমকি দিয়ে ফোন করায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। –মিন্টস

Tags: দক্ষিণী তারকাধানুশবোমাতঙ্করজনীকান্ত
Previous Post

অতিরিক্ত সিম বন্ধ হবে ৩০ অক্টোবরের পরে, যেভাবে জানবেন সিম সংখ্যা

Next Post

রিক্রুটিং এজেন্সি নির্বাচনে কড়া মানদণ্ড ঘোষণা, ৭ নভেম্বরের মধ্যে আবেদন

Next Post
Construction workers in yellow safety vests and helmets working on a building site. Channel i News - চ্যানেল আই নিউজ

রিক্রুটিং এজেন্সি নির্বাচনে কড়া মানদণ্ড ঘোষণা, ৭ নভেম্বরের মধ্যে আবেদন

ভারতের রাজনৈতিক অনুষ্ঠানে বক্তা 'আমার সোনার বাংলা' গাইছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে রাজনৈতিক অনুষ্ঠানে ‘আমার সোনার বাংলা’ গাওয়া নিয়ে বিতর্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT