চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদীতে ছাত্রলীগ নেতার মরদেহ খুঁজছে পুলিশ

এস কে রাসেল by এস কে রাসেল
5:41 অপরাহ্ন 22, এপ্রিল 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
নদীতে মরদেহ উদ্ধারে পুলিশ ও স্থানীয়রা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসামিদের তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ শহরের মুক্তমঞ্চের ওয়াচ-টাওয়ারের পূর্ব পাশের ব্রিজের নিচে নরসুন্দা নদীতে ছাত্রলীগ নেতা মো. মোখলেছ উদ্দিন ভূঁইয়া (তুর্জয়) এর মরদেহ খুঁজছে পুলিশ।

আজ সোমবার ২২ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল এ উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে এখন পর্যন্ত তার মরদেহ উদ্ধার করতে পারেনি।

নিখোঁজ মো. মোখলেছ উদ্দিন কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা মিঠামইনের কেওয়ারজুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি একই ইউনিয়নের ফুলপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

নিখোঁজ মোখলেছ উদ্দিন ভূঁইয়ার বড় ভাই আশরাফ আলী জানায়, ৩ মাস ধরে মোখলেছ কিশোরগঞ্জ শহরের হারুয়া বউ বাজার এলাকার চুন্নু মিয়ার বাসায় ভাড়ায় থাকতেন। গত ২৯ মার্চ ভাড়া বাসা থেকে আনুমানিক রাত ৯ টার দিকে নিঁখোজ হন তিনি। তার সর্বশেষ অবস্থান রাস্তার বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি টিভি ক্যামেরার ফুটেজে মাধ্যমে শনাক্ত হয়। এই সিসি টিভি ক্যামেরার ফুটেজে তার সাথে কয়েকজনকে দেখা যায়। তার ধারণা, তারাই তাকে অপহরণ করে মেরে ফেলেছে।

সিসি টিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে পুলিশ মিঠামইনের কেওয়ারজুর ইউনিয়ন ফুলপুর গ্রামের শেফুল শেখ (৬৫) তার তিন ছেলে মিজান শেখ (২৮), মারজান শেখ (২৬) ও রায়হান শেখকে (২১) হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে গত শনিবার ২০ এপ্রিল বেলা ১১ টার দিকে গ্রেফতার করে। আসামিরা জানায়, ছাত্রলীগ নেতা মো. মোখলেছ উদ্দিনকে হত্যা করে নরসুন্দা নদীতে ফেলে দেয়া হয়েছে। এই তথ্যের ভিত্তিতেই আজ মরদেহ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রলীগ নেতা মোখলেছের মরদেহ পাওয়া যায়নি।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আল-আমিন হোসাইন জানান, অভিযানে এখন পর্যন্ত কিছুই পায়নি। অভিযান চালিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।

Tags: নদীনরসুন্দা নদীপুলিশ
Previous Post

বাংলাদেশি ২ জেলেকে জান্তা বাহিনীর গুলি, বিজিবি’র প্রতিবাদ

Next Post

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যানকে তলব

Next Post
সাবেক চেয়ারম্যানের ছবি, কারিগরি বোর্ডের সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যানকে তলব

ফুটবল খেলোয়াড়রা গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অভিশাপ, আপনি একজন ডিফেন্ডার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT