চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুঁজি তোমায়, দুই প্রজন্মের মেলবন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:54 অপরাহ্ন 18, জুলাই 2025
in বিনোদন
A A
সঙ্গীতজ্ঞরা একসঙ্গে বসে খুঁজি তোমায় গানের অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় সংগীতশিল্পী পলাশ নূর হাজির হলেন তার নতুন একক গান ‘খুঁজি তোমায়’ নিয়ে। গানটিতে গায়কী এবং গিটারবাদন নিয়ে যুক্ত হয়েছেন মাইলস ব্যান্ডের কিংবদন্তী হামিন আহমেদ। গানটির সঙ্গে ড্রামস বাজিয়েছেন জনপ্রিয় ড্রামার সৈয়দ জিয়াউর রহমান তুর্য।

বৃহস্পতিবার তেজগাঁও-এর অবস্থিত ইয়ামাহা মিউজিক স্টোরে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে গান এবং মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন গাজী শুভ্র। ‘খুঁজি তোমায়’ গানটির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে মিউজিক লেবেল প্রতিষ্ঠান ‘রুটনোট প্রোডাকশনস্’।

প্রতিষ্ঠানটির উদ্দেশ্য বাংলাদেশ এবং দেশের বাইরের সংগীতশিল্পীদের মধ্যে কোলাবরেশনের মাধ্যমে বিশ্বমানের সংগীত উপস্থাপন করা।

পলাশ নূর বলেন, সংগীত মানেই ভাগ করে নেওয়া আর সেখান থেকেই এই যাত্রার শুরু। আমি একটি গান তৈরি করলাম, আর শেয়ার করলাম তাদের সঙ্গে, যাদের আমি সব সময় শ্রদ্ধা করে এসেছি। আর তারপরই ঘটলো এক দুর্দান্ত জাদু। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের এক জীবন্ত কিংবদন্তি হামিন আহমেদ এবং অসাধারণ প্রতিভাধর সৈয়দ জিয়াউর রহমান তুর্য তাদের সঙ্গে কাজ করা আমার জন্য এক বিশাল আশীর্বাদ।

তিনি আরও বলেন, এই গানটি শুধু একটি সুর নয়; এটি দুই প্রজন্মের মেলবন্ধন, পুরনো ও নতুনের সেতুবন্ধন একটি নতুন সঙ্গীতধারার সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়া।

রুটনোট প্রোডাকশনস্-এর পরিচালক ইমরান আসিফ বলেন, সাধারণ একজন সংগীতপ্রিয় শ্রোতা হিসেবেই ৩ মাস আগে গানটার ডেমো শুনে মনে হয়েছিল এটার একটা যথাযথ প্রযোজনা হওয়া উচিত। সেটা পলাশকে বলি আর সেই ধারণা থেকে প্রথমে হামিন ভাই এবং তারপর তূর্য ভাইকে অনুরোধ করি গানটিতে তাদের নিজ স্বকীয়তা যোগ করতে।

মিউজিক ভিডিওর জন্য আমাদের একমাত্র পছন্দ ছিল শুভ্র ভাইকে, ওনাকেও অনুরোধ করায় রাজি হলেন। সেখান থেকেই আজকের এই গান ও ভিডিওর প্রকাশ অনুষ্ঠান। গানটিতে হামিন ভাইয়ের গায়কী ও অসাধারণ গীটার সলো পলাশের সঙ্গে একটা অনন্য মাত্রা যোগ করেছে।

প্রযোজনা করতে গিয়ে রুটনোট প্রোডাকশনস্ নামের মিউজিক লেবেল কোম্পানিটাও ঘটনাচক্রে প্রতিষ্ঠা করা হলো। আশা রাখি রুটনোট ভবিষ্যতে আরও অসাধারণ প্রযোজনায় যুক্ত হবে”।

Tags: গানলিড বিনোদনসংগীতহামিনহামিন আহমেদ
Previous Post

জামায়াতের জাতীয় সমাবেশ বাস্তবায়ন উপ-কমিটির বৈঠক

Next Post

দাবি মানা না হলে আমরণ কর্মসূচি ঘোষণা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের

Next Post
প্রাথমিক শিক্ষকদের দাবি মানা না হলে আমরণ কর্মসূচি ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবি মানা না হলে আমরণ কর্মসূচি ঘোষণা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের

প্রিটি লিটল বেবি গায়িকা করুণ জীবনের স্মরণীয় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রিটি লিটল বেবি’ গায়িকার করুণ জীবনের অজানা সত্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT