চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেবামূলক কাজে অবদান, সম্মাননা পেল পলাশের ‘ডাকবাক্স’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:07 অপরাহ্ন 12, মার্চ 2023
in বিনোদন
A A
পলাশের ‘ডাকবাক্স’ প্রকল্পের জন্য সম্মাননা গ্রহণ করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাড়ভাঙা শীতে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের মধ্যে বস্ত্র বিতরণ থেকে অসুস্থ রোগীর চিকিৎসা খরচ কিংবা জরুরী রক্ত সরবরাহের মতো সেবামূলক কাজ করে থাকে জিয়াউল হক পলাশের সংগঠন ‘ডাকবাক্স’। এ কারণে তার এই স্বেচ্ছাসেবী সংগঠন পেয়েছে বিশেষ সম্মাননা।

সেবামূলক কাজের জন্য ‘বাংলাদেশ ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ অর্জন করলো নির্মাতা ও অভিনেতা পলাশের নির্মিত প্রতিষ্ঠান ‘ডাকবাক্স’। ‘এক্সিলেন্ট কন্ট্রিবিউশন টু দ্য সোশ্যাল ওয়েলফেয়ার’ ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

জানা যায়, ‘ডাকবাক্স’ মূলত সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকে।

শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক আয়োজনের মাধ্যমে পলাশের হাতে অনুপ্রেরণা স্বরূপ এই সম্মাননা তুলে দেওয়া হয়।

সামাজিক উন্নয়নে এমন স্বীকৃতি পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা খ্যাত অভিনেতা পলাশ। একই সঙ্গে তিনি প্রযোজক ও ব্যবসায়ী আকবর হায়দার মুন্না ও চিত্রনায়িকা পূর্ণিমাসহ একাধিক শুভাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন; যারা শীত বস্ত্র কিংবা বিতরণে ডাকবক্স-এর পাশে থেকেছেন।

দেশের বিভিন্ন জেলায় ডাকবক্স’র বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেয় বেশ কিছু নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক। তাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন পলাশ।

পলাশ আরও উল্লেখ করেন কণ্ঠশিল্পী জুয়ায়েদ ইভান ও নির্মাতা কাজল আরেফিন অমির নাম। তিনি বলেন, পিঠ চাপড়ে সামনে এগুনোর সাহস এই মানুষগুলোই দিয়েছেন। আপনারা পাশে না থাকলে এই অর্জন সম্ভব হতো না।

নিজের ফ্যান পেজে পলাশ লিখেছেন বলেন, যারা প্রতিনিয়ত ফাউন্ডেশনের হয়ে দিন রাত কাজ করে গেছেন। আজকের এই দিনে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই সবাইকে। যে স্বপ্ন নিয়ে ডাকবাক্স ফাউন্ডেশন শুরু করেছিলাম, সেই স্বপ্নে নতুন করে উদ্দীপনা পেলাম। আপনাদের ভালোবাসা, দোয়ায় আরো এগিয়ে যাবো। কথা দিলাম।

Tags: অমিকাবিলাজুনায়েদ ইভাননাটকপলাশব্যাচেলর পয়েন্টশীতবস্ত্র
Previous Post

১৪ রানের আক্ষেপ কোহলির

Next Post

ত্বকের লালচে ভাব দূর করবেন যেভাবে

Next Post
চামড়ার লালচে ভাব দূর করার জন্য প্রাকৃতিক উপায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্বকের লালচে ভাব দূর করবেন যেভাবে

বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমাদের জন্য অনেক বড় পাওয়া’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT