চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে ফিরে নিজেকে প্রমাণ করতে চান পগবা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 30, জুন 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আমি ছবির বিশ্লেষণ করতে পারছি না।. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১৮ মাসের নিষেধাজ্ঞা শেষে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে চলেছেন পল পগবা। নতুন যাত্রায় ফরাসি ক্লাব এএস মোনাকোতে যোগ দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। ক্যারিয়ারে প্রথমবার নিজ দেশের শীর্ষ লিগে খেলবেন ৩২ বর্ষী তারকা। জানালেন, মাঠে ফিরে নিজেকে প্রমাণ করতে চান।

‘ফ্রি এজেন্ট’ হিসেবে মোনাকোয় যোগ দিয়েছেন পগবা। ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি সই করেছেন। তার সাথে চুক্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে ক্লাবটি। লিখেছে ‘পল পগবার জন্য একটি আবেগঘন মুহূর্ত।’ ভিডিওতে দেখা যায়, চুক্তিতে সই করার সময় কান্নায় ভেঙে পড়েন ফরাসি তারকা।

চুক্তির পর পগবা বলেছেন, ‘দুবছর আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। ফুটবল ছাড়া আমি অসম্পূর্ণ। মোনাকো আমাকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে। এখন শুধু মাঠে ফিরতে চাই এবং প্রমাণ করতে চাই যে আমি এখনও শেষ হয়ে যাইনি।’

জুভেন্টাসে খেলার সময় ২০২৩ সালের আগস্টে দৈবচয়ন ভিত্তিতে করা পগবার নমুনা পরীক্ষায় উচ্চমাত্রার টেস্টোস্টেরনের উপস্থিতি পাওয়া যায়। সে কারণে ওই বছরের সেপ্টেম্বরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। পরে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করে ইতালির জাতীয় ডোপিং-বিরোধী ট্রাইব্যুনাল, সেটা কার্যকর ধরা হয় আগের বছরের সেপ্টেম্বর থেকেই।

‘কোন অন্যায় করেননি’ জানিয়ে ওই শাস্তির বিরুদ্ধে আপিল করেন পগবা। আপিলে তার শাস্তি কমে আসে ১৮ মাসে। গত মার্চে নিষেধাজ্ঞা শেষ হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে পারিশ্রমিক কমিয়ে হলেও জুভেন্টাসে আবার খেলতে মরিয়া ছিলেন পগবা। কিন্তু গত নভেম্বরে ‘পারস্পরিক সমঝোতায়’ তার সঙ্গে চুক্তি শেষের ঘোষণা দেয় ইতালির ক্লাবটি। জুভেন্টাসের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল পগবার।

Tags: জুভেন্টাসপগবাফ্রান্সমোনাকোলিড স্পোর্টস
Previous Post

বৈশ্বিক শুল্ক নিয়ে ট্রাম্পের নতুন ‘স্পষ্ট বার্তা’

Next Post

‘স্কুইড গেম’ কি সত্যিই শেষ, তাহলে শেষ দৃশ্যে কেন কেট ব্ল্যানচেট?

Next Post
স্কুইড গেমের শেষ দৃশ্যে কেট ব্ল্যানচেটের চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্কুইড গেম’ কি সত্যিই শেষ, তাহলে শেষ দৃশ্যে কেন কেট ব্ল্যানচেট?

খতরনাক খনি এলাকা সতর্কতা চিহ্ন, বিপজ্জনক খনি নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ল্যান্ডমাইন বিরোধী চুক্তি থেকে সরে আসছে ইউক্রেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT