চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন তরুণ কবি শ্বেতা শতাব্দী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 পূর্বাহ্ন 13, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, শিল্প সাহিত্য
A A
শ্বেতা শতাব্দীর ছবি, সবুজ প্রকৃতির মাঝে হাস্যোজ্জ্বল তরুণ কবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জটিল রোগ থ্যালাসেমিয়া ও ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে চলে গেলেন তরুণ কবি শ্বেতা শতাব্দী এষ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।

খবরটি নিশ্চিত করেছেন শ্বেতার বড় বোন মন্দিরা শতাব্দী এষ। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্দিরা লিখেছেন, “আমার মণি আমাকে ছেড়ে চলে গেছে। আর আমাকে দিদি ডাকবে না।”

জামালপুরের মেয়ে শ্বেতার জন্ম ১৯৯২ সালে। জন্ম থেকেই বিটা থ্যালাসেমিয়া মেজর রোগে আক্রান্ত ছিলেন তিনি। এই জটিল রোগ নিয়েও পড়াশোনা চালিয়ে গেছেন শ্বেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন শ্বেতা।

কিন্তু জীবন আরও কঠিন হয়ে ওঠে কয়েক বছর আগে, যখন তার শরীরে ধরা পড়ে লিভার ক্যানসার। ব্যয়বহুল চিকিৎসা সামলাতে পরিবারকে পড়তে হয় সংকটে। কয়েক দফা সহায়তার উদ্যোগে চলে চিকিৎসা।

রোগব্যাধির সঙ্গে লড়াই করেও কবিতায় নিজেকে উজাড় করে দিয়েছেন শ্বেতা শতাব্দী। তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হলো— অনুসূর্যের গান, রোদের পথে ফেরা, ফিরে যাচ্ছে ফুল, আলাহিয়ার আয়না এবং বিপরীত দুরবিনে।

সবশেষ ২০২৫ সালের একুশে বইমেলায় বৈভব থেকে প্রকাশিত হয় তার কাব্যগ্রন্থ ‘হাওয়া ও হেমন্ত’।

তরুণ এই কবির অকাল প্রয়াণে শোক প্রকাশ করছেন দেশের কবি-লেখকরা। অনেকেই সামাজিক মাধ্যমে শ্বেতার কবিতা উদ্ধৃত করে তাকে স্মরণ করছেন। সেই সাথে বলছেন, অসুস্থতার মধ্যেও অবিচল থেকে সৃজনশীলতায় নিজেকে উজাড় করে দেওয়া শ্বেতা শতাব্দীকে পাঠক মনে রাখবে তার কবিতার জন্য, তার অনমনীয় জীবনের জন্য।

Tags: কবিক্যানসারতরুণ কবিশ্বেতা
Previous Post

ওমানকে ৯৩ রানে হারিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের

Next Post

ঘটনাবহুল জাকসু-নির্বাচনের ভোট গণনা চলছে

Next Post
জাকসু-নির্বাচনের ভোট গণনা চলছে, ভোটাররা ভোট গণনা কেন্দ্রের বাইরে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘটনাবহুল জাকসু-নির্বাচনের ভোট গণনা চলছে

নেপালে সংসদ ভেঙে দেওয়া হয়েছে, নতুন নির্বাচন ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেঙে দেওয়া হলো নেপালে সংসদ, ৫ মার্চ নতুন নির্বাচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT