প্রখ্যাত কথাসাহিত্যিক, কবি, গল্পকার ও রাজনীতিবিদ আবু বকর সিদ্দিক আর নেই। বৃহস্পতিবার ভোর পৌনে ছয়টার দিকে খুলনা নগরীর ৫ নম্বর মুন্সিপাড়ায় নিজের ছোট বোনের বাসভবনে প্রয়াত হন তিনি।
এই কবির ছোট বোনের ছেলে মো. শরিফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর।
পারিবারিক সূত্র জানায়, আজ বাদ জোহর খুলনার শহীদ হাদিস পার্কে কবির নামাজে জানাজা সম্পন্ন হবে।
১৯৩৪ সালে ১৯ আগস্ট রোববার বাগেরহাটের গোটাপাড়া গ্রামে মাতুলালয়ে তার জন্ম। মৃত্যুকালে কবি ৫ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।









