চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে কবিতা

লায়লা নওশিন by লায়লা নওশিন
11:16 পূর্বাহ্ন 15, মার্চ 2025
in - সেমি লিড, শিল্প সাহিত্য
A A
বাংলাদেশে নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে কবিতা পাঠের অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চিৎকার করো মেয়ে, দেখি কতদূর গলা যায়’ স্লোগানে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে কবিতা আবৃত্তির আয়োজন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও বরেণ্য আবৃত্তিশিল্পী আশরাফুল আলম বলেন, গত দু’দিনে বা তার আগে থেকে ফেসবুকে চোখ রাখলেই মনে হয়েছে আবেগ এবং বেদনার প্লাবন বয়ে যাচ্ছে। প্রতিবাদের প্লাবন বয়ে যাচ্ছে। কিন্তু সত্যিকার অর্থেই বাস্তবে মানুষ ততোটা প্রতিবাদী না। ভার্চুয়াল জগত থেকে বেরিয়ে বাস্তব জগতে সবাইকে প্রতিবাদমুখর হতে হবে।

তিনি আরও বলেন, আমি মনে করি এ ধরনের আয়োজন আমাদের স্কুল-কলেজগুলোর সঙ্গে যোগাযোগ করে ছেলে-মেয়েদেরকে নিয়ে করা উচিত। তাহলে সচেতনতা বাড়বে।

সংক্ষিপ্ত কথন শেষে শুরু হয় কবিতার পরিবেশনা। দোলায়িত ছন্দে উচ্চারিত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘দুঃসময়’, শঙ্খ ঘোষের ‘বলো তারে শান্তি শান্তি’, তসলিমা নাসরিনের ‘সবিতার কবিতা’, শুভ দাশগুপ্তের ‘আমিই সেই মেয়ে’, সৌমেন অনন্তের ‘সেই মেয়েটা’, খলিল জিবরানের কবিতা ‘এবং ভয়’ এবং আকাশ চক্রবর্তীর ‘চিৎকার করো মেয়ে, দেখি কতদূর গলা যায়’ সহ বেশ কিছু কবিতা।

এসব কবিতা আবৃত্তি করেন তাহসিন রেজা, অনন্যা মাহমুদ, লায়লা নওশিন, মাহি ফারহানা, ফারজানা সিদ্দিকা, আশরাফুল হাসান, তামান্না, বুশরা আহমেদসহ অন্যান্য আবৃত্তিশিল্পীরা। ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে যৌথভাবে প্রতিবাদী অনুষ্ঠানটির আয়োজন করেন লায়লা নওশিন, অনন্যা মাহমুদ ও তাসনুভা মোহনা।

নারী ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী নারী বক্তা, বাংলার নারী অধিকার. Channel i News - চ্যানেল আই নিউজ আবৃত্তি পরিবেশনার ফাঁকে ফাঁকে ছিল নারীর চলার পথের প্রতিবন্ধকতার কথা। সেই সূত্র ধরে আবৃত্তিশিল্পীরা বলেন, বিশ্বব্যাপী সমাজ ও সভ্যতা এগিয়ে গেলেও বাংলার নারীরা এই উত্তরাধুনিক যুগেও তাদের চলাফেরা, পোশাক-আশাক আর শুধু নারী হওয়ার কারণে নির্যাতিত হচ্ছে নানাভাবে। বাদ যাচ্ছে না কন্যাশিশুও।

ধর্ষণ, শারীরিক নিপীড়ন, নির্যাতন, বুলিং, মৌলবাদীদের দ্বারা বুলিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং এগুলো নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এসবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের পূর্বসূরী নারীরা যেভাবে অধিকার প্রতিষ্ঠায় রাজপথে, শিল্প-সাহিত্যে সাহসী উচ্চারণ করেছেন অধিকার প্রতিষ্ঠায়, আমরাও হাঁটবো সেই পথে। আমরা চাই সমাজে দিন কিংবা রাতে পছন্দমতো পোশাক পরে স্বাধীনভাবে চলাচল করবে নারী। এই ধরনের আয়োজন আগামীতেও বজায় রাখার কথা জানান আয়োজকরা।

Tags: কবিতানারী নিপীড়ন
Previous Post

ভোলায় মালচিং পদ্ধতিতে টমেটোসহ বিভিন্ন সবজি চাষে কৃষকের ভাগ্য বদল

Next Post

বুয়েট ছাত্র আবরার হত্যা: রায়ের বিষয়টি রোববারের কার্যতালিকায়

Next Post
আবরার হত্যার মামলার রায় নিয়ে সংবাদ সংগ্রহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বুয়েট ছাত্র আবরার হত্যা: রায়ের বিষয়টি রোববারের কার্যতালিকায়

বেলজিয়াম ফুটবল দলের খেলোয়াড় থিবো কোর্ত্তয়া মাঠে প্রশিক্ষণরত. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯ মাস পর বেলজিয়াম দলে ফিরলেন থিবো কোর্ত্তয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT