চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যাদের জন্য ছবিটা বানিয়েছি তারা দেখছে, আর কিছু চাই না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:34 অপরাহ্ন 09, অক্টোবর 2021
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর বিজ্ঞাপন বোর্ডের ছবি, একজন ব্যক্তি হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা সহ দেশের মোট তিনটি জেলায় মুক্তি পেয়েছে তরুণ নির্মাতা রাশিদ পলাশ পরিচালিত প্রথম সিনেমা ‘পদ্মাপুরান’। মুক্তির দিন থেকেই সিনেমাটি দেখে প্রশংসা করছেন সাধারণ দর্শক। শুধু ঢাকাতেই নয়, প্রশংসা পাচ্ছে নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম থেকেও।

মুক্তির প্রথম দিন রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স দুটি শো পুরোপুরি ছিলো হাউজফুল। অনেকে টিকেট না পেয়ে অন্য ছবি দেখেছেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। মিরপুরে সনি সিনেপ্লেক্সেও ছবিটি দেখতে প্রচুর দর্শক ছিলো শুক্রবার।

আবৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা মঞ্চে আবৃত্তি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ‘পদ্মাপুরান’ দেখতে বহু দর্শক সনি সিনেপ্লেক্সে এসেছেন বলে জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি নিজেও এদিন দুপুরে সনি সিনেপ্লেক্স প্রদর্শনে গিয়েছিলেন।

তিনি জানান, শনিবার দুপুর থেকেইতো ঝুম বৃষ্টি। অথচ সনি সিনেপ্লেক্স এ দর্শক সংখ্যা দেখে আমি অবাক। এতো বৃষ্টির মধ্যেও সিনেমাটি দেখতে বহু দর্শক এসেছেন। এদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।

ঢাকার অন্যান্য প্রেক্ষাগৃহের মতো নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হল থেকেও দর্শকের খুব ভালো রেসপন্স পাচ্ছেন বলে জানান রাশিদ পলাশ।

শুধু প্রশংসায় নয়, সমালোচনা নিতেও প্রস্তুত আছেন নির্মাতা। তবে এই সময়ের ‘পেইড রিভিউকারী’দের নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করেন এই তরুণ নির্মাতা জানালেন, পেইড রিভিউ দিয়ে সিনেমা হিট করানোর কোনো যৌক্তিকতা দেখি না। যাদের জন্য আমি ছবিটা বানিয়েছি তারা দেখছে। দেখে তারা তাদের ভালো মন্দ অনুভূতির কথা জানাচ্ছেন। আমার আর কিছু চাই না।

পদ্মাপুরান সিনেমার ট্রেলার থেকে তিনজন চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ নির্মাতার বাড়ি চাপাইনবাবগঞ্জে। নিজের শহরের মানুষদের ‘পদ্মাপুরান’ থেকে কেন বঞ্চিত করলেন? এমন প্রশ্নে নির্মাতা বলেন, চাপাইনবাবগঞ্জে এই মুহূর্তে কোনো সিনেমা হল নেই। বিকল্প ব্যবস্থায় পরবর্তীতে সবাইকে সিনেমাটি দেখাবো।

সিনেমাটি নিয়ে এরআগে নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘আমরা নদী পাড়ের মানুষের জীবনের একটা গল্প বলতে চেয়েছি এই ছবিতে। যেটা একেবারেই আমাদের গল্প। পদ্মার পাড়ের মানুষের গল্প।’

Schedule of TV programs on Channel i Bengali news channel. Channel i News - চ্যানেল আই নিউজ
‘পদ্মাপুরান’ এর শো টাইম

‘পদ্মাপুরান’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।

নির্মাতা রাশিদ পলাশের হাতে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিতব্য সিনেমা ‘প্রীতিলতা’। যার এখন পর্যন্ত ৩৫ ভাগ দৃশ্যধারণ শেষ। শিগগির ছবির বাকি অংশের শুটিং হবে বলে জানান নির্মাতা।

Tags: আশরাফুল আশিষকায়েস চৌধুরীজয়রাজপদ্মাপুরানপ্রসূন আজাদরাশিদ পলাশরেশমীলিড বিনোদনশম্পা রেজাসাদিয়া তানজিনসাদিয়া মাহিসিনেপ্লেক্সসিনেমাসুমিত সেনগুপ্তসূচনা শিকদারহেদায়েত নান্নু
Previous Post

টি-টেন লিগে জুনায়েদ সিদ্দিকী

Next Post

৭ মাস পর ভারত থেকে এলো ১০ লাখ ভ্যাকসিন

Next Post
ভারত থেকে আসা করোনাভ্যাকসিনের বড় চালান বিমানবন্দরে আনলোড হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ মাস পর ভারত থেকে এলো ১০ লাখ ভ্যাকসিন

বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির সন্দেহভাজন হেলেনের ছবি, প্যান্ডোরা পেপার্সে নাম প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি করা সন্দেহভাজন হেলেন যেভাবে প্যান্ডোরা পেপার্সে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT