চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনা শিপইয়ার্ড পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 17, জুন 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা খুলনা শিপইয়ার্ড পরিদর্শন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম বুধবার ১৭ জুন  বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) পরিদর্শন করেছেন। সফরকালে তিনি শিপইয়ার্ডের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং চলমান জাহাজ নির্মাণ প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে অবগত হন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, সামরিক ও বেসামরিক উভয় ধরনের জাহাজ নির্মাণ, মেরামত এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে খুলনা শিপইয়ার্ড দেশের সামুদ্রিক ও প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত উৎকর্ষ এবং দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে প্রতিরক্ষা শিল্পে খুলনা শিপইয়ার্ডের গুরুত্ব তুলে ধরেন।

সফরকালে তাঁকে এলসিটি, ড্রেজার, টাগ বোট, ক্রেন বোট, পাইলট ভেসেল, সার্ভে ভেসেল এবং সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেলসহ বিভিন্ন প্রকল্পের নির্মাণ অগ্রগতি, কারিগরি বৈশিষ্ট্য ও গুণগত মান সম্পর্কে অবহিত করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়নে শিপইয়ার্ডের পরিকল্পনা ও প্রস্তুতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ ছাড়া তিনি প্লেটার শপ, মেশিন শপ, কার্পেন্ট্রি শপ, রাবার ফ্যাক্টরি, ডকিং শাখা এবং বিদ্যুৎ শপসহ বিভিন্ন উৎপাদন ও সহায়ক স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের দক্ষ জনবল, আধুনিক উৎপাদন অবকাঠামো এবং ভবিষ্যৎ সম্প্রসারণ ও আধুনিকায়ন পরিকল্পনা সম্পর্কে তাঁকে বিস্তারিত জানানো হয়।

পরিদর্শন শেষে ড. শামছুল ইসলাম খুলনা শিপইয়ার্ডের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দেশীয় জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা শিল্পের বিকাশে প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য কামনা করেন।

Tags: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
Previous Post

মাসুদ রানা চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী

Next Post

ব্যাটে খারাপ দিনে হেরে টি-টুয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটে খারাপ দিনে হেরে টি-টুয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

মেসি গোল উদযাপন করছেন, আর্জেন্টিনা জয়ের জন্য উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লোসার পাশে থাকাটা সম্মানের, রোনাল্ডো সেরা: মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT