চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আওয়ামী লীগ কখনই ভোটচুরি বা জোর করে ক্ষমতা দখল করে নাই’

নীলাদ্রি শেখর by নীলাদ্রি শেখর
9:23 পূর্বাহ্ন 08, মে 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছেন, সম্মেলন কক্ষে উপস্থিত দর্শক।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ কখনই ভোটচুরি বা জোর করে ক্ষমতা দখল করে নাই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েই রাষ্ট্রক্ষমতায় এসেছে।

লন্ডনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সফরে বরাবরের মতো এবারও নাগরিক সংবর্ধনার আয়োজন করেছিল যুক্তরাজ্য আওয়ামী লীগ।

প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ ভোটের অধিকার সম্পর্কে সবসময় সচেতন, তাই ১৫ ফ্রেব্রুয়ারির মতো ভোটারবিহীন নির্বাচন করে খালেদা জিয়া ক্ষমতায় থাকতে পারেনি।

নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান খুনি ও দুর্নীতিবাজ যাদের কারণে দেশের ভাবমুর্তি নষ্ট করেছে।

শেখ হাসিনা আরও বলেন, ওই খুনী, চোর, দুর্নীতিবাজ বিএনপি-জামায়াত জোট এরা বাংলাদেশটাকে ধ্বংস করে দেবে। কাজেই এরা যেন আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে। জনগণ যেন এদেরকে আর ভোট না দেয়। আগামীতে আওয়ামী লীগই ভোটে জিতবে। জনগণের কাজ করে, জনগণের পাশে থেকে জনগণের ভোটে ইনশাল্লাহ আবার দেশের সেবা করতে পারব আমরা। সেভাবে সবাইকে আত্মবিশ্বাস নিয়ে এগুতে হবে।

আন্দোলনের মাধ্যমে এরশাদকে হটানো ও ৯১ সালের নির্বাচনের প্রক্ষাপটে প্রধানমন্ত্রী বলেন, ৯১ সালের নির্বাচনে কোনো দল মেজরিটি পায়নি, যেহেতু কোনো দল একা সরকার গঠন করতে পারবে না তাই জোট হয়ে সরকার গঠনের সুযোগ ছিল। সেসময়ের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ আমাকে জাতীয় পার্টি ও জামায়াত ইসলামির সমর্থন নিয়ে সরকার গঠনের প্রস্তাব করলে আমি মাফ চেয়ে তা মানা করেছিলাম।

উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডেল্টা ২১০০ প্ল্যান করে দিলাম। আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশে কোন গৃহহীন, ভূমিহীন থাকবে না। মানুষের কল্যাণে কাজ করে আওয়ামী লীগ। বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে থাকবে না।

কখনই দেশের সম্পদ বিক্রি করে দেশের মানুষকে বঞ্চিত করে ক্ষমতা চাই না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেশে দেশে সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের উদ্যোগী হওয়ার নির্দেশ দেন তিনি।

সরকারি সফরে জাপান, যুক্তরাষ্ট্রের পর বর্তমানে লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ

Next Post

নির্বাচনে কমনওয়েলথকে পর্যবেক্ষক পাঠাতে বললেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ হাসিনা বৈঠক করছেন, বাংলাদেশের পতাকা পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে কমনওয়েলথকে পর্যবেক্ষক পাঠাতে বললেন প্রধানমন্ত্রী

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT