চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার একটাই দুঃখ, হলে গিয়ে সিনেমা দেখার সৌভাগ্য হয় না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:50 অপরাহ্ন 14, নভেম্বর 2023
in বিনোদন
A A
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

“আমার একটাই দুঃখ, হলে গিয়ে সিনেমা দেখার সৌভাগ্য হয় না। তবে আমি যখন প্লেনে চড়ি, তখন কিন্তু বাংলাদেশের সিনেমা দেখি। ক’দিন আগে দক্ষিণ আফ্রিকা যাওয়ার সময় প্লেনে বসে পর পর দুটি সিনেমা দেখেছি।”

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ প্রদান অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৭টি বিভাগে ৩২জন শিল্পী ও কলাকুশলীর হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।

পরে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। কথা বলার এক পর্যায়ে নিজের সিনেমা দেখার অভিজ্ঞতাও উপস্থিত অতিথি ও দর্শকদের সাথে শেয়ার করেন।

সময় পেলে বাংলাদেশের সিনেমা দেখেন জানিয়ে প্রধানমন্ত্রী এসময় বলেন,“মাঝেমাঝে আমাকে অনেকে পেনড্রাইভ পাঠায়, তখন সময় মতো মাঝেমাঝে একটু দেখি। তবে একটানা বসে দেখার তো সময় হয় না। একটা রাষ্ট্র চালানো, ১৭ কোটি মানুষের বোঝা তো আমার কাঁধে। তাদের জন্য কাজ করে ফাইল দেখতে দেখতে রিপোর্ট পড়তে পড়তেই সময় চলে যায়।” এসময় মজা করে তিনি আরো বলেন, “এতো পড়া যে পড়তে হবে এই বৃদ্ধ বয়সে এসে, এটা কখনো ভাবি নাই। মাঝেমাঝে দুঃখ হয়, এতো পড়া যদি ছোটবেলায় পড়তাম তাহলে প্রতিবার তো ক্লাসে ফার্স্ট হতে পারতাম! আল্লাহ বোধহয় তখন পড়তে দেয়নি, বলছে তুই বুড়ো বয়সে পড়বি।”

সিনেমা দেখার বিষয়ে সব সময় ছোট বোন রেহানার সহায়তা নেন জানিয়ে শেখ হাসিনা আরো বলেন, “সিনেমা দেখার জন্য রেহানা সহায়তা করে। ও বসে বসে হুকুম দেয়, ওই সিনেমা দেখো, এটা তোমার দেখা উচিত। ঢাকায় থাকলে তার কথা মতো সেটা দেখি।”

কথা প্রসঙ্গে শ্যাম বেনেগাল নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব’ এর জন্য ভারত সরকারকে এসময় ধন্যবাদ জানান তিনি।

সেই সঙ্গে বাংলাদেশি কলাকুশলীদের প্রতি ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, এই ছবিটি বাংলাদেশ ও ভারতের মানুষ দেখে ১৫ আগস্ট পর্যন্ত সঠিক ইতিহাস জানতে পারছেন। সিনেমাটির পরিচালক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের শিল্পীরা অনবদ্য ভূমিকা রেখেছেন। প্রত্যেকেই দারুণ অভিনয় করেছেন। সিনেমাটির সাথে আমি নিবিড়ভাবে জড়িত ছিলাম, দেখেছি সবাই অন্তর দিয়ে কাজটি করেছে। সবাইকে আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে ‘মুজিব’ সিনেমাটি শ্রেষ্ঠ অর্জন হিসেবে থাকবে বলে আমি মনে করি।

শিল্পীদের কাজের জন্য সুন্দর পরিবেশ তৈরী করছেন জানিয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন,“এফডিসিতে ভবন নির্মাণ ও আধুনিকায়নে প্রচুর টাকা খরচ হয়েছে। তবে আমি সবকিছু নিয়ে টাকার হিসেব করি না। আমাদের শিল্পীরা যেন কাজের ঠিকঠাক পরিবেশ পায়, এটাই আমার লক্ষ্য।” এসময় গাজীপুরের কবিরপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা।

Tags: এফডিসিজাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রধানমন্ত্রীবঙ্গবন্ধুলিড বিনোদনশেখ হাসিনাসিনেমা
Previous Post

হোটেল শেরাটন পূর্ণাঙ্গরূপে চালু হচ্ছে

Next Post

ইতিহাস নয়, আজ ও আগামীকাল নিয়ে ভাবে টিম ইন্ডিয়া

Next Post
ভারতীয় ক্রিকেটার প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাস নয়, আজ ও আগামীকাল নিয়ে ভাবে টিম ইন্ডিয়া

নিউজিল্যান্ড ক্রিকেটাররা মাঠে একসাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিপক্ষকে ভালো বোঝে নিউজিল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT