চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমি বন্টন নিয়ে দ্বন্দ্ব দূর করতে ডিজিটালাইজেশনের পরামর্শ প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 29, মার্চ 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি বন্টন নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিবারিক দ্বন্দ্ব ও ভোগান্তি রোধে ভূমি বন্টননামা ডিজিটালাইজড করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও প্রধানমন্ত্রী বলেছেন, ভূমি সেবা ডিজিটালাইজ করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কারণে ভূমি ব্যবস্থাপনা সহজ হয়েছে। এর ফলে প্রতিদিন পাঁচ কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে। এ পর্যন্ত সরকারি কোষাগারে জমা পড়েছে ৭৭০ কোটি টাকা।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় ভূমি সম্মেলন-২০২৩ ও ভূমি মন্ত্রণালয়ের সাতটি প্রকল্পের উদ্বোধন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্মার্ট বাংলাদেশ নির্মাণে ভূমি মন্ত্রণালয়ের ভূমিকা তুলে ধরা এবং ভূমিসেবা ডিজিটালাইজেশনের ভবিষ্যত চ্যালেঞ্জগুলো খুঁজে বের করে তা মোকাবেলায় করণীয় নির্ধারণ করতে, দেশে প্রথমবারের মতো ৩ দিনের ভূমি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করে ভূমি মন্ত্রণালয়ের সাতটি উদ্যোগ, লক্ষ্মীপুরের রামগতিতে স্থাপন করা বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু শেখ মুজিব গুচ্ছগ্রাম কমপ্লেক্সসহ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে রেজিষ্ট্রেশন-মিউটেশন আন্ত:সংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ডস, স্মার্ট ভূমি পিডিয়া, স্মার্ট ভূমিসেবা কেন্দ্র এবং নব নির্মিত ৪০০টি ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, হয়রানি ছাড়াই মানুষ এখন ভুমি সেবা পাচ্ছে। পারিবারিক দ্বন্দ্ব দূর করতে ভুমি বন্টননামা ডিজিটালাইজড করুন।

বিএনপি শুধু ধ্বংসের রাজনীতি করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অন্যদিকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের মূল লক্ষ্য। রূপকল্প-২০২১ সফলভাবে বাস্তবায়ন করেছে বর্তমান সরকার। এখন উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে রূপকল্প-২০৪১ বাস্তবায়নে কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

বিএনপি সমর্থিত আইনজীবীদের রিট পর্যবেক্ষণসহ নিষ্পত্তি

Next Post

‘মাধ্যমটা সামাজিক নাকি অসামাজিক?’

Next Post
চঞ্চল চৌধুরী সাংবাদিক সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মাধ্যমটা সামাজিক নাকি অসামাজিক?’

প্রিন্স হ্যারি ও অন্য ব্যক্তিরা ব্রিটিশ রাস্তায় দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাসোসিয়েটেড নিউজপেপারকে অভিযুক্ত করেছেন প্রিন্স হ্যারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT