চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালো স্মার্ট গ্লাস চোখে দিয়ে ৫-জি উদ্বোধন মোদির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 অপরাহ্ন 01, অক্টোবর 2022
in আন্তর্জাতিক
A A
ভারতের প্রধানমন্ত্রী মোদি ৫-জি প্রযুক্তির উদ্বোধন করছেন, কালো স্মার্ট গ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের রাজধানী দিল্লিতে ৫-জি পরিষেবার উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার অনুষ্ঠানে সেদেশের প্রধানমন্ত্রীকে দেখা যায় একটি কালো চশমা পরা অবস্থায়। সেটি যে সে চশমা নয়। ওই চশমা পরেই মোদি বুঝতে পারেন, ৫-জি পরিষেবার কেরামতি। জানেন, কেমন সেই চশমা?

নরেন্দ্র মোদি, শনিবার এই চশমা পরে ৫-জি প্রযুক্তির মাধ্যমে ঠিক কী কী কাজ করা যাবে তা দেখেন।

রিলায়েন্সের এ বারের বাৎসরিক বৈঠকে প্রথম প্রকাশ্যে আসে জিয়ো গ্লাস। প্রযুক্তির জগতে এই ধরনের চশমাকে ‘স্মার্ট গ্লাস’ হিসেবেও ডাকা হয়। থ্রি-ডি প্রযুক্তি ব্যবহার করে এই চশমা ভার্চুয়াল জগতকে নিয়ে আসে একে বারে আপনার চোখের সামনে। টিভি বা অন্যান্য মাধ্যমে দর্শকের চোখের সঙ্গে পর্দার যে দূরত্ব থাকে তা দেখার অনুভূতির উপর প্রভাব ফেলে।

কিন্তু যদি চশমাতেই টিভি বা অন্যান্য মাধ্যম দেখেন এবং সেই চশমায় যদি ব্যবহার হয় থ্রি-ডি প্রযুক্তি, তাহলে আপনার দেখার অনুভূতি অনেকটাই বদলে যাবে। এক কথায় বলতে গেলে, জিয়ো গ্লাস পরলে আপনাকে আলাদা করে কোনও স্ক্রিন বা পর্দার দিকে তাকাতে হবে না। ওই চশমাতেই দিব্য দেখতে পাবেন সব কিছু।

জিয়ো গ্লাসের ওজন ৭৫ গ্রামের আশপাশে। এতে যেমন রয়েছে দেখার ব্যবস্থা, তেমনই ডিজিটাল অডিয়ো প্রযুক্তি ব্যবহার করে এতে শোনারও ব্যবস্থা রয়েছে।

মূলত, ই-লার্নিং, সংবাদমাধ্যম, বিনোদন, গেমিং এবং কেনাকাটার কাজে জিয়ো গ্লাসের ব্যবহার হয়ে থাকে। আপনার হাতের স্মার্টফোনের সঙ্গে ব্লু-টুথের মাধ্যমে সংযোগস্থাপন করলেই আলাদা করে ফোন হাতে ধরে থাকার প্রয়োজন ফুরোবে। জিয়ো গ্লাসই হয়ে উঠবে আপনার ফোন। সেখানে যেমন ফোন করা, ফোন ধরা, বার্তা পাঠানোর কাজ করা যাবে অনায়াসে, তেমনই ক্যামেরা থেকে শুরু করে ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করে আপনি যা যা করেন, করতে পারবেন সবই।

বিভিন্ন অনলাইন কেনাবেচার দোকানে জিয়ো গ্লাসের দাম মোটামুটি ভাবে ৫ হাজার থেকে শুরু করে ১৫ হাজারের মধ্যে।

Tags: নরেন্দ্র মোদি
Previous Post

ডেঙ্গুতে রেকর্ড ৬৩৫ রোগী হাসপাতালে, একজনের মৃত্যু

Next Post

চ্যানেল আই আমাদের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরছে: মো. মাহবুব আলম

Next Post
মো. মাহবুব আলমের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই আমাদের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরছে: মো. মাহবুব আলম

শাকিব-বুবলীকে বাচ্চার প্রতি যত্নবান হওয়ার পরামর্শ বর্ষার. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব-বুবলীকে বাচ্চার প্রতি যত্নবান হওয়ার পরামর্শ বর্ষার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT