চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজনও গৃহহীন থাকবে না, সবাই উন্নত জীবন পাবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 11, জুন 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার দিচ্ছেন, বাংলার উন্নয়নের বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ এর আওতায় সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে আরও ১৮ হাজার ৫৬৬টি বাড়ি হস্তান্তর করেছেন। একজন মানুষও গৃহহীন থাকবে না, সবাই উন্নত জীবন পাবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১১ জুন) সকালে সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও এবং ভোলার চরফ্যাশন উপজেলার সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, একজন মানুষও গৃহহীন থাকবে না, সবাই উন্নত জীবন পাবে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।

আশ্রয়ণ-২ প্রকল্পের পঞ্চম পর্বের দ্বিতীয় ধাপে ১৮ হাজার ৫৬৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তরের পাশাপাশি তিনি ২৬ জেলার সব উপজেলাসহ আরও ৭০টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।

সরকার প্রধান লালমনিরহাটে এক হাজার ২৮২টি, কক্সবাজারে ২৬১টি এবং ভোলায় এক হাজার ২৩৪টি বাড়ি হস্তান্তর করেন। নতুন ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা ও উপজেলা নিয়ে সারাদেশে জেলার মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৮টি এবং উপজেলা ৪৬৪টি।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় আশ্রয়ন প্রকল্পের পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে ঘর পেলেন আরও ২৮১ জন। গণভবন থেকে ভার্চুয়াল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাবি ও দলিল হস্তান্তর করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয় ভোলা, লালমনিরহাট ও কক্সবাজারের তিন উপজেলা ছাড়াও বিভিন্ন জেলার আরও ১৮৮ টি উপজেলা।

সরকারের দেয়া ঘরগুলোর প্রতি যত্নবান হতে বলেছেন বঙ্গবন্ধু কন্যা। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এপর্যন্ত ঘর পেয়েছে প্রায় ৬ লাখ পরিবার।

জরুরি অবস্থার সময় এদিনে কারামুক্ত হয়েছিলেন শেখ হাসিনা। অনুষ্ঠানে দেওয়া ভাষণে, দিনটিকে স্মরণ করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: প্রধানমন্ত্রীর ঈদ উপহার
Previous Post

ভারতে তীব্র তাপদাহে ৮ জনের মৃত্যু

Next Post

হজ পালনের উদ্দেশে সৌদি গেছেন পররাষ্ট্রমন্ত্রী

Next Post
পররাষ্ট্রমন্ত্রী হজের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা. Channel i News - চ্যানেল আই নিউজ

হজ পালনের উদ্দেশে সৌদি গেছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রাকৃতিক জলাধার ও পার্কের দৃশ্য, জেলা প্রশাসকের পরিকল্পনা অনুযায়ী।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রোক করা বেনজীরের পার্ক নিয়ে যে পরিকল্পনা জেলা প্রশাসকের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT