চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমাজ পরিবর্তনে প্রত্যেককে ‘চেঞ্জ মেকার’ হয়ে উঠতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 23, মে 2023
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছেন, দর্শকরা শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাজ পরিবর্তনে একেকজনকে ‘চেঞ্জ মেকার’ হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন: লক্ষ্যে পৌঁছাতে হলে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি মূল্যবোধও থাকতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে একটি স্মার্ট সরকার, স্মার্ট জনগোষ্ঠি, স্মার্ট অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

মঙ্গলবার ২৩ মে কাতার সফরের দ্বিতীয় দিন দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতাকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে দিনের শুরুতে দোহায় তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রীর বক্তৃতায় উঠে এসেছে, ৪৭ এর দেশভাগ থেকে দীর্ঘ সংগ্রামের পর বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন, জাতির পিতাকে স্বপরিবারে হত্যার মধ্যে দিয়ে ৭৫ পরবর্তী বাংলাদেশ। এসেছে সেই পিছিয়ে পড়া দেশ কীভাবে উন্নয়নের কাতারে ফিরে এলো। দীর্ঘ এই রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা।

এসময় নারী শিক্ষা ও জাগরণে বাংলাদেশের দৃষ্টান্ত তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এদেশে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতা ও উপনেতা সকলেই নারী।

এর আগে সোমবার শেখ হাসিনা কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ফোরামে যোগ দিতে দোহায় পৌঁছান।

এই ফোরামের মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সংকট এবং এর ফলে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাধান খুঁজে বের করা।

মঙ্গলবার দিনের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল থানি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সা’দ বিন শেরিদা আল কাবি এবং সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ এ. আল-ফালিহ’র সাথে পৃথক বৈঠক করবেন।

এছাড়া প্রধানমন্ত্রী কাতার ইকোনমিক ফোরামের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দেবেন।

Tags: প্রধানমন্ত্রী
Previous Post

ফজলুল হক স্মরণে কলকাতায় ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

Next Post

‘বিএনপি পদযাত্রা থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা’

Next Post
পুলিশ কর্মকর্তাদের সংবাদ সম্মেলন, মিডিয়া প্রতিনিধিদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিএনপি পদযাত্রা থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা’

গাজীপুর সিটি নির্বাচনের শেষ মুহূর্তের গণসংযোগে ভোটারদের সাথে প্রার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা প্রতিশ্রুতিতে চলছে গাজীপুর নির্বাচনের শেষ মুহূর্তের গণসংযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT