চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্যের জায়গায় সততা নিশ্চিত করার অঙ্গীকার প্রয়োজন: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 02, জুলাই 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, আলোচনায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, তথ্যই যদি বিকৃতভাবে উপস্থাপন করা হয় এবং এর মাধ্যমে যদি একটা চিন্তা তৈরি করা হয়। এটা ভালো, ওটা খারাপ তাহলে সেটা সমাজে কারও  মঙ্গল বয়ে আনবে না। কাজেই আমাদের অঙ্গীকার করতে হবে যে, আমরা তথ্যের জায়গায় সততা নিশ্চিত করবো।

সম্প্রতি রাজধানীর ফার্মগেটে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য সবার আগে তথ্যের সততা নিশ্চিতের অঙ্গীকার করতে হবে। ভিন্ন মত থাকা সমাজের একটা সৌন্দর্য, গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু যেখানে একমত হতে হবে সেটি হচ্ছে, সত্য ও সঠিক তথ্য বলতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, তথ্য যাচাই-বাছাই করা আমাদের দায়িত্ব। সত্য মেনে নেয়ার দৃষ্টিভঙ্গি না থাকলে, রাজনীতির সাথে মিলিয়ে তথ্য বিকৃত করলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। আগে অঙ্গীকার করতে হবে যে, আমি যে রাজনৈতিক ধ্যান-ধারণায় বিশ্বাস করি না কেন, তথ্যের জায়গায় আমি নিশ্চিত করতে চাই আমার সততা। সেই তথ্য, যেটা সত্য। সত্য কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। সত্য যেদিকেই যাবে সেটা সবার মেনে নিতে হবে।

তিনি বলেন, এই সমাজে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনেক জায়গায় অনেক ক্ষেত্রে মিথ্যাচার হয়। শুধু আমার রাজনৈতিক চিন্তার পক্ষে গেছে বা যে লোকটিকে আমি রাজনৈতিকভাবে অপছন্দ করি তার বিপক্ষে গেছে এজন্য যতই মিথ্যা হোক সেটা আমি আরও ১০ জনকে প্রচার করি। এটি ন্যায়সঙ্গত নয়।

এই সময় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে ইঙ্গিত করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সেখানে প্রেসিডেন্ট প্রার্থীরা বিতর্কের আগে করমর্দন করল না, কেউ কারও দিকে তাকায় না। সেখানে তো শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। দুই প্রেসিডেন্ট প্রার্থী নোংরা ভাষায় আক্রমণ করছে। আর সেই দেশ আমাদের লেকচার দেয়, নসিহত করে এই করতে হবে, ওই করতে হবে।

মতবিরোধ ও প্রতিদ্বন্দ্বিতা থাকার পরও বাংলাদেশের রাজনীতিবিদেরা সহনশীল বলে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী দিনে এসব সমস্যা সমাধান করে আমরা নজির স্থাপন করব।’

Tags: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীসামাজিক যোগাযোগমাধ্যম
Previous Post

সাভারে রাসেলস ভাইপার আতঙ্কে মানুষ

Next Post

ইবিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

Next Post
শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

রূপগঞ্জে পুলিশ ও র‌্যাবের অভিযান, জঙ্গি আস্তানা থেকে বোমা উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপগঞ্জের জঙ্গি আস্তানা থেকে বোমা উদ্ধার: অভিযান চলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT