চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল: প্লে-অফে কে কার প্রতিপক্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 পূর্বাহ্ন 20, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে, আইপিএল প্লে-অফের প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখতে দেখতে শেষ হয়ে গেল আইপিএলের ১৭তম আসরের লিগপর্ব। বাকি কেবল চার ম্যাচ। প্লে-অফের তিনটি ও ফাইনাল। চার দল পা রেখেছে পরের পর্বে। আসর শেষ হয়ে গেছে ছয় দলের।

২১মে থেকে গড়াতে চলেছে প্লে-অফের ম্যাচগুলো। এই রাউন্ডে উত্তীর্ণ হয়েছে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান র‌য়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এক নজরে দেখে নেয়া যাক কে লড়বে কার সাথে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্লে-অফে একটি এলিমিনেটর ও দুটি কোয়ালিফায়ার ম্যাচ খেলবে দলগুলো। প্রথম কোয়ালিফায়ারে খেলবে টেবিলের শীর্ষ দু’দল। এখানে জয়ী দলটি সরাসরি ফাইনালে যাবে, হারা দলটি দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটরে জেতা দলের। দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দলটি প্রথম কোয়ালিফায়ারে জয়ী দলের সাথে খেলবে ফাইনালে।

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে লড়বে কলকাতা। কোয়ালিফায়ারে নাইট রাইডার্সদের প্রতিপক্ষ হিসেবে দৌড়ে এগিয়ে ছিল রাজস্থান। সম্ভাবনা ছিল হায়দরাবাদেরও। লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে সেই সম্ভাবনাকে আরও নিকটবর্তী করে নেয় প্যাট কামিন্সের দল। রাজস্থান-কলকাতার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় লাভই হয়েছে তাদের। রানরেটে রাজস্থানকে পেছনে ফেলে প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করে হায়দরাবাদ।

লিগপর্বের শেষ ম্যাচে কলকাতার প্রতিপক্ষ ছিল রাজস্থান। কেকেআরকে হারাতে পারলে কোয়ালিফায়ার নিশ্চিত হতো আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন দলটির। বৃষ্টির কারণে সুযোগ আর হয়ে ওঠেনি। এলিমিনেটর ম্যাচে বেঙ্গালুরুর মুখোমুখি হবে তারা।

লিগপর্বের নির্ধারিত ম্যাচগুলো শেষে ৯ জয়, তিন হার ও দুই ড্রয়ে (বৃষ্টির কারণে পরিত্যক্ত) ২০ পয়েন্ট নিয়ে টেবিল শীর্ষে আছে কলকাতা। ১৭ পয়েন্ট নিয়ে রানরেটে (০.৪১৪) এগিয়ে দুইয়ে হায়দরাবাদ। এ দুদল খেলবে প্রথম কোয়ালিফায়ারে। রানরেটে (০.২৭৩) পিছিয়ে থেকে তিনে রাজস্থান। ১৪ পয়েন্ট নিয়ে রানরেটে (০.৪৫৯) এগিয়ে থেকে চতুর্থ দল হিসেবে প্লে-অফে লড়বে বেঙ্গালুরু। এ দুদল খেলবে এলিমিনেটরে।

বেঙ্গালুরুর সমান পয়েন্ট নিয়ে রানরেটে (০.৩৯২) পিছিয়ে পাঁচে থেকে আসর শেষ করেছে চেন্নাই সুপার কিংস। একই পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস (-০.৩৭৭) ছয়ে এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (-০.৬৬৭) সাতে থেকে বিদায় নিয়েছে। ১২ পয়েন্ট নিয়ে আটে গুজরাট টাইটান্স এবং ১০ পয়েন্ট নিয়ে নয়ে শেষ করেছে পাঞ্জাব কিংস। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্সের।

মঙ্গলবার আহমেদাবাদে রাত আটটায় গড়াবে প্রথম কোয়ালিফায়ার। মুখোমুখি হবে কলকাতা ও হায়দরাবাদ। একইমাঠে বুধবার এলিমিনেটর ম্যাচে রাজস্থানের মুখোমুখি হবে বেঙ্গালুরু। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার গড়াবে চেন্নাইয়ে। ২৬ জুন একইমাঠে ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। প্লে-অফের সবকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

Tags: আইপিএল ২০২৪কলকাতাপ্লে-অফবেঙ্গালুরুরাজস্থানলিড স্পোর্টসহায়দরাবাদ
Previous Post

মা হারালেন অভিনেতা জামিল

Next Post

ভারতে লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোটগ্রহণ শুরু

Next Post
ভারতীয় নির্বাচন প্রতীক, ভোটের জন্য প্রস্তুত একটি হাতের আঙুল. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোটগ্রহণ শুরু

ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনা, পাহাড়ের পাশে হেলিকপ্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনায় সর্বশেষ যা জানা গেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT