চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেমস বন্ড নারী হলে কেমন হয়?

এমন বিতর্কে যা বললেন অস্কারজয়ী অভিনেত্রী হেলেন মিরেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 অপরাহ্ন 18, আগস্ট 2025
in বিনোদন
A A
প্রাচীন নারী চেহারা বিশিষ্ট মহিলা, হালকা সাদা চুল ও হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারজয়ী অভিনেত্রী হেলেন মিরেন

‘জেমস বন্ড’ ফ্র‌্যাঞ্চাইজের পরবর্তী ছবির দায়িত্ব পেয়েছেন ডিউন, ব্লেড রানার ২০৪৯ এবং সিকারিও-এর মতো প্রশংসিত ছবির নির্মাতা ডেনি ভিলেনেভ। জুন মাসে এ খবর প্রকাশ্যে আসতেই নতুন জেমস বন্ড প্রায় প্রতিদিনই থাকছে চর্চায়!

এরমধ্যে সবচেয়ে বেশী যে প্রশ্নটি ঘুরে ফিরে আসছে, কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! তবে এসবের মাঝেও কান পাতলেই শোনা যাচ্ছে জেমস বন্ডকে ঘিরে নতুন একটি বিতর্ক, আর সেটা নিয়ে প্রায়শই চলছে পক্ষে বিপক্ষে সরব আলোচনা!

পরবর্তী জেমস বন্ড নারী হলে কেমন হয়- এমনই প্রশ্নই মূলত এই বিতর্ক উস্কে দিচ্ছে। অস্কারজয়ী অভিনেত্রী হেলেন মিরেন জেমস বন্ডকে নারী হিসেবে দেখানোর প্রস্তাব কিংবা এই বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

সাগা ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘দ্য থার্সডে মার্ডার ক্লাব’ ছবির সহ-অভিনেতা ও সাবেক বন্ড তারকা পিয়ার্স ব্রসনানের সঙ্গে বসে তিনি বলেন, “আমি ভীষণ নারীবাদী। কিন্তু জেমস বন্ডকে নারী হিসেবে ভাবা যায় না। এটা একেবারেই কাজ করবে না। জেমস বন্ড মানেই জেমস বন্ড, না হলে সেটা অন্য কিছু হয়ে যাবে।”

পাশে থাকা পিয়ার্স ব্রসনানও মিরেনের সঙ্গে একমত হন। তিনি বলেন,“আমি পরের জনকে (জেমস বন্ড) শুভেচ্ছা জানাই। আমি দারুণ রোমাঞ্চিত, দেখতে চাই নতুন একজন পুরুষ কীভাবে এই চরিত্রে আসবেন এবং একে নতুন উদ্যম ও জীবন দেবেন। আমি জেমস বন্ডের জগতকে ভালোবাসি, এটি আমাকে অনেক কিছু দিয়েছে। এখন আমি কেবল দর্শক, বসে আছি আর বলছি—‘দেখাও, এবার কী করতে যাচ্ছো।’”

এদিকে এমজিএম ও অ্যামাজন যৌথভাবে প্রথম বন্ড মুভি বানানোর প্রস্তুতি নিচ্ছে। এ বছরের শুরুর দিকে প্রায় এক বিলিয়ন ডলারে বারবারা ব্রকলি ও মাইকেল জি. উইলসনের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজিটির অধিকার কিনে নিয়েছে তারা। নতুন সিনেমাটি পরিচালনা করবেন ডেনি ভিলেনেভ এবং চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত স্টিভেন নাইট।

নাইট বিবিসিকে বলেন,“আমি বহু বছর ধরে বন্ড ভক্ত। তাই আশা করি এই চরিত্র আমার ভেতরে মিশে যাবে এবং আমি এমন কিছু তৈরি করতে পারব, যা একই সঙ্গে পুরোনো ঢঙের আবার নতুনও, আরও ভালো, আরও শক্তিশালী, আরও সাহসী।”

এখন প্রশ্ন, ড্যানিয়েল ক্রেগের পর কে হবেন পরবর্তী ০০৭? আলোচনায় আছেন অ্যারন টেইলর-জনসন, জ্যাকব এলোরডি, টম হল্যান্ড ও হ্যারিস ডিকিনসন। তবে অনেকেই মনে করেন, নারী অভিনেত্রীর জন্যও এই চরিত্র খোলা থাকা উচিত!

কিন্তু হেলেন মিরেনই একমাত্র নন, যিনি বন্ডকে নারী হিসেবে কল্পনা করা নিয়ে আপত্তি জানিয়েছেন। ‘ডাই অ্যানাদার ডে’ ছবিতে বন্ড-গার্ল চরিত্রে অভিনয় করা হ্যালি বেরি কানের চলচ্চিত্র উৎসবে বলেন, “২০২৫ সালে এসে বলা ভালো যে, ‘আহা, জেমস বন্ড এবার নারী হোক।’ কিন্তু সত্যি বলতে, আমি জানি না এটা ঠিক কাজ হবে কি না।” –হলিউড রিপোর্টার

Tags: অস্কারজয়ীঅস্কারজয়ী অভিনেত্রীজনসনজেমস বন্ডটম হল্যান্ডলিড বিনোদনসিনেমাহলিউড
Previous Post

১৮ বছর পর জাপানি সিনেমার লোকার্নো জয়

Next Post

অনুমোদন পেলে চলতি সপ্তাহেই ‘নির্বাচনের রোডম্যাপ’ প্রকাশ

Next Post
প্রধানমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কোন কারাগার দেখছেন না বলে জানান।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুমোদন পেলে চলতি সপ্তাহেই 'নির্বাচনের রোডম্যাপ' প্রকাশ

চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গেছেন, বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে গেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী, ভাঙা সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT