চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনা খরচে একবার চারা লাগিয়ে দু’বার ফলন

এস কে রাসেল by এস কে রাসেল
5:00 অপরাহ্ন 12, জুন 2023
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
কৃষকরা ধান ক্ষেত থেকে ধান কেটে নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের হোসেনপুরে এক জমিতে একবার ধানের চারা লাগিয়ে প্রথম পর্যায়ে ধান কাটার পর কয়েকদিনের মধ্যে দু’বার ফলন পেয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয় কয়েকজন চাষী।

সরেজমিনে উপজেলার ঢেকিয়া গ্রামে গিয়ে দেখা যায়, কৃষক আ. সাহেদ শ্রমিক নিয়ে ধান ক্ষেত কাটিয়েছেন। তিনি সাড়ে চার বিঘা জমিতে ইরি-বোরো চারা রোপন করেন এবং গত মে মাসের শুরুতে প্রথম পর্যায়ে ফসল কেটে ঘরে তোলেন। এর ৮-১০দিনের মধ্যে জমিতে ধানের নাড়া (শিকড় শুদ্ধ বাকি অংশ) থেকে পুনরায় নতুন গাছ গজিয়ে ধান ক্ষেতগুলো সবুজে ভরে যায়। ওই কৃষকদের ধানের নাড়াগুলো নষ্ট না করে রেটুন পদ্ধতিতে সামান্য ইউরিয়া ও টিএসপি সার ছিটিয়ে নতুন গজিয়ে উঠা ধান গাছের পরিচর্যা করার পরামর্শ দেন স্থানীয় কৃষি অফিস। এতে নতুন করে ধানের শীষ বেড়িয়ে একপর্যায়ে তা পরিপক্ক হয়। পরে ওই ক্ষেত থেকে দ্বিতীয় দফা ফসল কাটা শুরু করেন তারা।

কৃষক আ. সাহেদ জানান, আমার এলাকার কৃষক মিনু মিয়ার খেতে এরূপ ধান উৎপাদন হয়। তাই আমিও এ বছর এ পদ্ধতিতে ধান উৎপাদন করি। প্রথম পর্যায়ে ধান কাটার পর কয়েক দিনের মধ্যেই ধানের চারা গজিয়ে খেতে ধানের শীষ বের। তারপর ধীরে ধীরে ধান পাকতে শুরু করে।এই ধান খেতে কোনরকম সার বা কীটনাশক কিছুই প্রয়োগ করিনি।

তবে যেন তেন ধানে এরকম উৎপাদন হয় না। কেবলমাত্র হাইব্রিড তেজ গোল্ড, ছক্কা, ঝলক, ধানীগোল্ড ধানে দ্বিতীয়বার ধান উৎপাদন করা সম্ভব। দ্বিতীয় পর্যায়ে আমার প্রতি একর জমি থেকে ১৪-১৫মন হিসেবে সাড়ে চার একর জমি থেকে আনুমানিক ৭০ মন ধান ঘরে তুলতে পারব বলে আশা করছি।

ঢেকিয়া গ্রামের কৃষক মিনু মিয়া জানান, গত বছর আমার দু’একর জমিতে এ পদ্ধতিতে ধান উৎপাদন করি এবং ফলন হয়েছিল অধিক। তাই এ বছর চার একর জমিতে এ পদ্ধতিতে ধান চাষ করি। আমার ক্ষেতের ধান দেখে অনেকে উদ্বুদ্ধ হয়ে এ পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছেন।

স্থানীয় কৃষক রমিছ বলেন, এই পদ্ধতিতে একই জমি থেকে দু’বার ফসল উৎপাদনের বিষয়ে আমার তেমন কোন অভিজ্ঞতা ছিল না। আগামীতে আমিও এই পদ্ধতিতে দ্বিতীয় পর্যায়ে ফসল উৎপাদন করব।

উপজেলা কৃষি কর্মকর্তা সাজাহান কবির বলেন, এটি একটি আধুনিক পদ্ধতি।এই পদ্ধতিতে একবার ধান বীজ রোপন করেই দু’বার ফসল উৎপাদন করতে পারবেন। এতে দ্বিগুণ ধান ও খড় পাবেন কৃষক। ফলে তারা আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

Tags: কিশোরগঞ্জের হোসেনপুর
Previous Post

কোহলি-রোহিতদের শতভাগ জরিমানা, কামিন্সদের ৮০ ভাগ

Next Post

ইটালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি মারা গেছেন

Next Post
ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনির ছবি, তিনি মারা গেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইটালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি মারা গেছেন

মেসি বিশ্বকাপ ট্রফি নিয়ে জয়োল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ট্রেবল জয়’কে মেসির বিশ্বকাপের সাথে তুলনা গার্দিওলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT