চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় হয়ে গেল দুই দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:24 অপরাহ্ন 21, জানুয়ারি 2024
in বিনোদন
A A
বগুড়ায় শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জমকালো আয়োজনে হয়ে গেল দুই দিনব্যাপী পিঠা উৎসব। শুক্রবার (১৯ জানুয়ারি) শিশু সংগঠন ভোর হলো ও লিটল থিয়েটারের আয়োজনে শহরের কথাসাহিত্যিক রোমেনা আফাজ মুক্ত মঞ্চে দুই দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবের সহযোগিতায় ছিলো বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার এবং বাংলাদেশ গ্রাম থিয়েটার।

আইলা প্রজ্জ্বলন করে বর্ণিল পিঠা উৎসবের উদ্বোধন করেন বগুডা-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এসময় নৃত্য ছন্দম আর্টস একাডেমির শিল্পীরা আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। এছাড়া কলেজ থিয়েটার পরিবেশন করে বাংলাদেশ গ্রাম থিয়েটারের দলীয় সংগীত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের সিনিয়র সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর।

বগুড়ায় দুই দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি ও শিশুদের অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ আলোচনা শেষে ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবৃত্তি পরিবেশিত হয়। পরে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

প্রথম দিন বিকেলে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক লুবনা জাহানের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে প্রকাশ শৈলী। এরপরে উচ্চারণ একাডেমির দলীয় পরিবেশনা ও কলেজ থিয়েটার পরিবেশন করে নাটক যুদ্ধ এবং যুদ্ধ।

আয়োজক কমিটির প্রধান তৌফিক হাসান ময়না জানান, লিটল থিয়েটার এবং ভোর হলো দীর্ঘদিন ধরে পিঠা উৎসব আয়োজন করে আসছে। শহুরে সমাজ বাঙ্গালীর যে ঐতিহ্য পিঠাপুলি, পায়েস এগুলো ভুলতে বসেছে। শিশুদের মাঝে পিঠা চেনানো, স্বাদ গ্রহণ, আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো।

শনিবার পিঠা উৎসবের সমাপনী দিনে সকালে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে বগুড়া থিয়েটার পরিবেশন করে নাটক ‘নানা রঙের দিন’।

Tags: জমকালো আয়োজনপিঠা উৎসব
Previous Post

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Next Post

টাঙ্গাইলে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

Next Post
টাঙ্গাইলের আদালত চত্বরে স্বজন ও এলাকাবাসীর ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে খেলবেন না ব্রুক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT