চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজব রোধে সচেতন থাকার আহ্বান পিরোজপুর তথ্য অফিসের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 21, মে 2026
in জনপদ, পিরোজপুর
A A
পিরোজপুর তথ্য অফিসে গুজব রোধে সচেতনতা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের নীতি এবং অগ্রাধিকার প্রকল্প নিয়ে যে কোন গুজব ও অপতথ্য মোকাবিলায় জনগণকে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়েছে পিরোজপুর জেলা তথ্য অফিস।

এ লক্ষ্যে জনগণকে সতর্ক রাখার নৈতিক দায়িত্ব নিয়ে ভূমিকা রাখতে গণমাধ্যম সহ সকল রাজনৈতিক দল, ব্যবসায়ী, সুশীল সমাজ, শিক্ষক ও নাগরিক সমাজের সকল সচেতন অংশের প্রতি আহ্বান জানানো হয়।

গতকাল সরকারের নির্বাচনি ইশতেহার ও প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে পিরোজপুর জেলা তথ্য অফিসের বিগত তিন মাসের প্রচার কার্যক্রম নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান হয়।

জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঞা জনী। স্বাগত বক্তৃতা করেন তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপন, নারীর জন্য গাড়িসহ সরকারের নির্বাচনি ইশতেহারের অগ্রাধিকার প্রকল্প ও সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি ও সুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন, সরকার প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর জনজীবনের মান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য বিশেষ অগ্রাধিকার কর্মসূচি গ্রহণ করেছে। সকল কর্মসূচির সুফল পেতে জনগণের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

এজন্য জনগণকে সচেতন করতে সরকার প্রচার কার্যক্রমে গুরুত্বারোপ করেছে। তিনি এসময় কার্ড বিতরণ কার্যক্রমে কোন দালালের ফাঁদে পা না দিতে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেন।

তিনি সংবাদকর্মীদেরকে সমাজের ওয়াচডগ হিসেবে অভিহিত করে বলেন, সমাজের ভাল মন্দ পাহারা দেওয়ার দায়িত্ব গণমাধ্যমের। তাই সমাজে কেউ যেন গুজব, অপতথ্য বা বিভ্রান্তিমূলক খবর না ছড়াতে পারে সে বিষয়েও গণমাধ্যমকে সজাগ থাকতে হবে।

কোথাও কোন সন্দেহজনক বা বিতর্ক উস্কে দিতে পারে এমন কোন তথ্য পেলে সাথে সাথে তা প্রচার না করে যাচাই করার পরামর্শ দিয়ে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের কাছে খবর নিয়ে নিশ্চিত হবেন। সরকারি দপ্তরগুলো আপনাদের জন্য সবসময় খোলা। আর এই যাচাই বাছাইয়ের কাজটিও সাধারণ মানুষকে শেখানোর দায়িত্ব আপনাদের।

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমে দেশব্যাপী জেলা তথ্য অফিসসমূহের গত তিন মাসের বিভিন্ন কর্মসূচির লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের তথ্য জানিয়ে তথ্য অফিসের উপপরিচালক বলেন, সাধারণ মানুষের মধ্যে সরকারের সহায়তা কর্মসূচিগুলো নিয়ে আস্থা সৃষ্টির জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তর ৬৮টি তথ্য অফিসের মাধ্যমে সচেতনতা সৃস্টির কাজ করে যাচ্ছে।

কর্মসূচিগুলোর মধ্যে উঠান বৈঠক, কমিউনিটি সভা, নারী সমাবেশ, ফ্যামিলি সমাবেশ, কৃষক সমাবেশ, ডকুমেন্টারি প্রদর্শন, সড়ক প্রচার, বিলবোর্ড স্থাপন, শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা উল্লেখযোগ্য।

তিনি বলেন, সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। কিন্তু কুচক্রীমহল বিভিন্ন অপকৌশলের মাধ্যমে নিরীহ মানুষকে নানাভাবে বিভ্রান্ত কর সকল উন্নয়ন কাজ ব্যর্থ করে দেয়ার অপচেষ্টা করতে পারে।দেশকে অস্থিতিশীল করাই তাদের মূল লক্ষ্য।

তাদের ফাঁদে পা না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণকে সব ধরনের অপতথ্য থেকে রক্ষা করার জন্য সংবাদমাধ্যমের ভূমিকা রাখতে হবে। তাদেরও দায়িত্ব জনসচেতনতা সৃষ্টিতে সকল গুজব মোকাবিলায় সোচ্চার হওয়া। পাশাপাশি সমাজের সচেতন জনগোষ্ঠীকেও গুজব মোকাবিলায় জনগণকে সাহায্য অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এসময় তিনি জানান, এলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সকল জেলায় মাননীয় জেলা প্রশাসকের নেতৃত্বে গুজব প্রতিরোধ সেল গঠন হয়েছে।

Tags: পিরোজপুরসংবাদ সম্মেলন
Previous Post

এমিলিয়ানো মার্টিনেজের ভাঙ্গা আঙুল আর্জেন্টিনার জন্য কতটা শঙ্কার?

Next Post

বড়পর্দার ঝড় এবার ওটিটিতে, ঈদের আগেই উৎসব শুরু!

Next Post
ঈদের আগে ওটিটিতে বড়পর্দার জনপ্রিয় সিনেমার ঝড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়পর্দার ঝড় এবার ওটিটিতে, ঈদের আগেই উৎসব শুরু!

বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT