চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাঙরের হামলায় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অভিনেতার মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:51 অপরাহ্ন 24, জুন 2024
in বিনোদন
A A
অ্যাডভেঞ্চার সিনেমার চরিত্রে একজন পুরুষ বনজঙ্গলে অস্ত্র হাতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাঙরের হামলায় মৃত্যু হলো ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ খ্যাত হলিউড অভিনেতা টামায়ো পেরির (৪৯)। রবিবার (২৩ জুন) বিকালে হাওয়াই দ্বীপে সার্ফিং করার সময়ে মারা যান তিনি। পরবর্তীতে কয়েকজন সার্ফার তার ছিন্নভিন্ন মরদেহ দেখতে পান।

স্থানীয় জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের বরাত দিয়ে জানানো হয়েছে, রবিবার (২৩ জুন) বিকালে ওহুর হাওয়াই দ্বীপের মালেকাহানা সমুদ্র সৈকতে সার্ফিং করছিলেন টামায়ো পেরি। পরবর্তীতে হাঙরের আক্রমণে এক ব্যক্তির মারাত্মকভাবে আহত হওয়ার খবর পান স্থানীয়রা। পরে সমুদ্র থেকে পেরির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের জন্য জেট স্কি ব্যবহার করা হয়।

জানা গেছে, পেরির দেহ থেকে বিচ্ছিন্ন ছিল একটি হাত এবং পা। সেই দু’টি অঙ্গের খোঁজ পাওয়া যায়নি। তাছাড়াও শরীরে একাধিক ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে তাই অনুমান করা হচ্ছে, হাঙরের হামলাতেই মৃত্যু হয়ে থাকতে পারে অভিনেতার।

হুনুলুলু সমুদ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান (ভারপ্রাপ্ত) কোর্ট লেগার একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘পেরি পেশাদার একজন সার্ফার ছিলেন। সবার কাছে অনেক প্রিয় ছিলেন তিনি। ওহুর উত্তর তীরবর্তী অঞ্চলে যেমন পরিচিত ছিলেন, তেমনি সারা বিশ্বের মানুষও তাকে চেনেন। মানুষ তাকে যতটা ভালোবাসতেন, তারচেয়েও বেশি পেরি মানুষকে ভালোবাসতেন। পেরির পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

জনি ডেপ অভিনীত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন টামায়ো পেরি। এছাড়াও তিনি অভিনয় করেছেন ‘লস্ট’, ‘ব্লু ক্রাশ’, ‘চার্লি’স অ্যাঞ্জেলস টু’, ‘হাওয়াই ফাইভ-০’ প্রভৃতি সিনেমায়। –টাইমস অব ইন্ডিয়া

Tags: ‘পাইরেটস অফ দি ক্যারিবিয়ান’লিড বিনোদনহলিউড অভিনেতা
Previous Post

কোহলি-রোহিত নেই, গিলের নেতৃত্বে জিম্বাবুয়ে যাবে ভারত

Next Post

১০ মাসে বাংলাদেশ থেকে ১৩০.৫৮ মিলিয়ন ডলার নিয়ে গেছেন বিদেশীরা: অর্থমন্ত্রী

Next Post
অর্থমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, সংসদে বাংলাদেশ অর্থনীতি বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ মাসে বাংলাদেশ থেকে ১৩০.৫৮ মিলিয়ন ডলার নিয়ে গেছেন বিদেশীরা: অর্থমন্ত্রী

দিনাজপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT