চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানাতে বিএনপি কার্যালয়ে ছারছীনার পীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:09 অপরাহ্ন 01, জানুয়ারি 2026
in - সেমি লিড, রাজনীতি
A A
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানাতে বিএনপি কার্যালয়ে ছারছীনার পীর ছাহেব

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানাতে বিএনপি কার্যালয়ে ছারছীনার পীর ছাহেব

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের নেতাকর্মীদের সমবেদনা জানিয়েছেন ও শোকবইতে স্বাক্ষর ও শোকবার্তা পৌঁছে দিয়েছেন ছারছীনা দরবার শরিফের পীর মুফতি মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে ছারছীনার পীর ছাহেব শোকবার্তা পৌঁছে দিতে ও সমবেদনা জানাতে যান।

এ সময় ছারছীনার পীর ছাহেব সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে পীর ছাহেব হুজুর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানান ও তাঁর শোকবার্তাটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দেন এবং মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত করেন

শোকবার্তায় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত, তিনি দেশ জাতি ও ইসলামের স্বার্থে যে খেদমত করে গিয়েছেন আল্লাহপাক তার উত্তম প্রতিদান প্রদান করুন, আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। এতদসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কান্ডারি তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করছি। আল্লাহপাক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর মীর্জা নুরুর রহমান বেগ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাযেমে আলা ড. সৈয়দ শারাফত আলী, মজলিশে আমেলার সদস্য মির্জা শোয়েবুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়ব প্রমুখ।

সাক্ষাত শেষে ছারছীনার পীর ছাহেব শোক বইতে স্বাক্ষর করেন।

Tags: গুলশানছারছীনার পীর ছাহেববিএনপি কার্যালয়বেগম খালেদা জিয়া
Previous Post

রংপুরকে ১৬০ রানের লক্ষ্য দিল শান্তর রাজশাহী

Next Post

লিটন ভাই আমাকে অনেক বিশ্বাস করেছেন: শামীম হোসেন

Next Post

লিটন ভাই আমাকে অনেক বিশ্বাস করেছেন: শামীম হোসেন

যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ১৫৭

যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ১৫৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT