চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০ কোটি ডলারে বিক্রি পিঙ্ক ফ্লয়েডের গানের স্বত্ব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 03, অক্টোবর 2024
in বিনোদন
A A
চারজন পুরুষের গ্রুপ ছবি, সবুজ গাছের পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যান্ড দল বলা হতো ‘পিঙ্ক ফ্লয়েড’কে। ষাটের দশকের মাঝামাঝি সময় থেকেই সারা বিশ্ব নাড়িয়ে দিয়েছিলো ব্যান্ডটি। প্রথাবিরোধী গানের মধ্য দিয়ে বিশ্বের তরুণ যুবাদের একাট্টা করার শক্তি ছিলো দলটির।

সেই বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড সনি মিউজিকের কাছে গানের স্বত্ব বিক্রি করেছে। প্রায় ৪০০ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৭৯২ কোটি টাকা) এই স্বত্ব বিক্রি হয়েছে বলে নিশ্চিত হয়েছে চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটি।

সূত্রের বরাতে ভ্যারাইটি জানিয়েছে, গানের স্বত্ব বিক্রি নিয়ে প্রায় এক বছর ধরে পিঙ্ক ফ্লয়েড ও সনি মিউজিকের মধ্যে দর কষাকষি চলছিলো। অবশেষে ৪০ কোটি ডলারে চুক্তি সম্পন্ন হয়।

জানা গেছে, চুক্তির আওতায় পিংক ফ্লয়েডের রেকর্ডকৃত সব গান থাকলেও গানের কথার স্বত্ব আছে ব্যান্ডের কাছেই।

সেপ্টেম্বরের মাঝামাঝিতে সনি মিউজিক পিঙ্ক ফ্লয়েডের রেকর্ড করা গানের স্বত্ব প্রায় ৫০ কোটি ডলারে কেনার আলোচনায় অগ্রসর হওয়ার কথা প্রকাশিত হয়। সে প্রতিবেদনে ব্যান্ডের কাছের কয়েকজনের তরফ থেকে বলা হয়, সদস্যদের মধ্যে অনেকে এই ব্যাপারে দ্বিমত পোষণ করছেন। বিশেষ করে রজার ওয়াটার্স এবং ডেভিড গিলমোর। মতপার্থক্যের কারণে চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠার কথাও বলা হয় ওই প্রতিবেদনে। তবে শেষ পর্যন্ত সেটা আর হয়নি।

মিউজিক ইন্ডাস্ট্রির লাভজনক ক্যাটালগগুলির মধ্যে একটি এটি। বহু বছর ধরেই দর কষাকষি চলছে। এর আগে ২০২২ সালে হিপনোসিস, ওয়ার্নার মিউজিক এবং বিএমজির মতো প্রতিষ্ঠান এই ক্যাটালগ কেনার চেষ্টা করেছিল।

এই ক্যাটালগে ‘মানি’, ‘উইশ ইউ ওয়্যার হিয়ার’ এবং ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’-এর মতো তুমুল জনপ্রিয় গান আছে।

Tags: গানপিঙ্ক ফ্লয়েডলিড বিনোদনসিনেমা
Previous Post

ডিসি নিয়োগে লেনদেনের অভিযোগ সত্য নয়: জনপ্রশাসন সচিব

Next Post

আবারও মা হচ্ছেন নায়িকা কোয়েল

Next Post
কোয়েল মল্লিকের সুন্দর ছবি, মা হওয়ার খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও মা হচ্ছেন নায়িকা কোয়েল

সেনা সদস্যরা সমুদ্র সৈকত নিরাপত্তা দিচ্ছেন, সৈকত ও পাথরের দেয়াল দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকোতে অভিবাসীদের ট্রাকে সেনাবাহিনীর গুলিতে নিহত ৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT