চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে মুসল্লিদের ঢল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 পূর্বাহ্ন 02, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
তুরাগ তীরে মুসল্লিদের ঢল, ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হতে চলেছে আজ রোববার (২ ফেব্রুয়ারি)। এতে অংশগ্রহণের জন্য টঙ্গীমুখী মুসল্লিদের ঢল নেমেছে।

রোববার সকালে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান। আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে টঙ্গীর দিকে যাত্রা করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

মোটরসাইকেল নিয়ে রাত ২টায় টাঙ্গাইলের সখিপুর থেকে ময়দানে এসেছেন নাজমুল হোসেন। তিনি জানান, চার বন্ধু দুই মোটরসাইকেলের করে রাত ২টায় বাড়ি থেকে রওনা দিয়ে চারটার দিকে ময়দানে এসে পৌঁছেছেন। ফজরের নামাজ পড়ে এখন আখেরি মোনাজাতের অপেক্ষায় আছেন তারা।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ময়দানের আশপাশে মুসল্লিদের উপস্থিতি বাড়ছে। ময়দান ছাপিয়ে মহাসড়ক, ফ্লাইওভারের ওপরে অবস্থান নিয়েছেন মুসল্লিরা।

ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করেছে ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা।

Tags: আখেরি মোনাজাতবিশ্ব ইজতেমা
Previous Post

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

Next Post

এস্পানিওলে হেরে রেফারিং নিয়ে প্রশ্ন তুললেন রিয়াল কোচ

Next Post
রিয়াল মাদ্রিদ খেলোয়াড় আহত, মাঠে পড়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এস্পানিওলে হেরে রেফারিং নিয়ে প্রশ্ন তুললেন রিয়াল কোচ

প্রার্থনারত মুসল্লি, ইজতেমার শেষ দিন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব মানবতার শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT