চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিউজিল্যান্ড-উইন্ডিজের মতো দেশ টেস্ট থেকে হারিয়ে যাবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 05, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
আধুনিক পোশাক পরা একজন পুরুষের ছবি, প্রফুল্ল মুখাবয়ব সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে থেকে বেন স্টোকসের বিদায়ের পর ৫০ ওভারের ফরম্যাট নিয়ে রীতিমতো কাটাছেড়া করছেন সাবেক খেলোয়াড়রা। অনেকের মতে, একদিনের ক্রিকেটের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। যখন ওয়ানডের সমালোচনা তুঙ্গে, তখন টেস্ট নিয়ে ভয়ের এক কথাই বললেন কেভিন পিটারসেন। সাদা পোশাকে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড বা বাংলাদেশের মতো দেশগুলোর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

সাবেক ইংলিশ ব্যাটারের মতে, ক্রিকেটারদের বেতন-ভাতা না বাড়ালে এসব দেশ থেকে টেস্ট ক্রিকেটের সংস্কৃতি উঠে যেতে পারে। দ্বিতীয় সারির এ দলগুলোর ব্যাপারে একটি সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। ২০২৫ সালের মধ্যে টেস্ট ক্রিকেটে আমূল পরিবর্তন আসবে বলেছেন।

পিটারসেন বলছেন, এই সময়ের মধ্যে দ্বিতীয় সারির দলগুলো হারিয়ে যাবে এবং ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোই শুধু টেস্ট খেলা চালিয়ে যেতে পারবে। পত্রিকায় লেখা কলামে বলেছেন এসব কথা।

‘আগেও বলেছি, ২০২৫ সালের মধ্যে শুধুমাত্র বড় দলগুলোই টেস্ট খেলবে। ওইসব দেশের হয়তো খারাপ লাগতে পারে, তবে যেসব সিরিজে নিউজিল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ বা বড় দল বাদে অন্যকোনো দল থাকবে, তাদের একপাশে সরে যেতে হবে।’

নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন পিটারসেন। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের তুমুল জোয়ারের কারণে খেলোয়াড়দের চাহিদা বাড়ছে বলেই মনে করছেন। পালাবদলের এমন সময়ে টেস্ট ক্রিকেটারদের বেতন-ভাতা না বাড়ানোর কারণে এই ফরম্যাট থেকে তাদের মনোযোগ সরে যাচ্ছে বলেছেন।

‘একটি দৃশ্যপট দেখতে পাচ্ছি, যেখানে ২০২৫ সালে টেস্ট ক্রিকেট বলতে শুধু থাকবে অ্যাশেজ, ইংল্যান্ড বনাম ভারত, অস্ট্রেলিয়া বনাম ভারত, ভারত বনাম পাকিস্তান এবং অন্যান্য উঁচুমানের সিরিজ। যদি অন্যান্য দল তাদের টেস্ট ক্রিকেটারদের অনেক বেশি অর্থ প্রদান না করে, তারা হারিয়ে যাবে। ইসিবি তাদের টেস্ট ক্রিকেটকে বাঁচাতে পারবে। তবে সব দল সেটা পারবে না।’

Tags: ইসিবিওয়েস্ট ইন্ডিজটেস্ট ক্রিকেটনিউজিল্যান্ডপিটারসেনভারতলিড স্পোর্টস
Previous Post

শেখ কামাল আমাদের মাঝে চিরজাগরুক: তথ্যমন্ত্রী

Next Post

সিনেমা দেখার হিড়িক লেগেছে কেন, কারণ জানালেন অনন্ত

Next Post
অনন্তের সিনেমা দেখার হিড়িক নিয়ে আলোচনা, দর্শকদের আগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা দেখার হিড়িক লেগেছে কেন, কারণ জানালেন অনন্ত

বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ টক শো অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রিন ও টেকসই জ্বালানির জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT