চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিডটের তোপে প্রোটিয়াদের অপ্রত্যাশিত লিড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার পিডটের তোপের পর অপ্রত্যাশিত লিড অর্জন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে পরাজয়ের পর দ্বিতীয়টির প্রথম দিন খুব বেশি রান পায়নি সাউথ আফ্রিকা। ৯৭ ওভার খেলে ২৪২ রানে অলআউট হয়। সফরকারীদের অল্প রানে আটকে রেখে নিউজিল্যান্ড ২১১ রানেই অলআউট হয়েছে। অফস্পিনার ডেন পিডটের তোপে ৩১ রানের লিড পেয়েছে প্রোটিয়ারা।

মঙ্গলবার হ্যামিল্টনে টেস্টের দ্বিতীয় দিনে সাউথ আফ্রিকার ২৪২ রানের জবাব দিতে নামে টিম সাউদির দল। কিউইরা খেলে ৭৭.৩ ওভারের বেশি ব্যাট করতে পারেনি। ইনিংসের মাঝের ওভারগুলোতে স্বাগতিকরা প্রোটিয়াদের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি।

প্রথম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি পাওয়া কেন উইলিয়ামসনের ব্যাট থেকে ইনিংসের সর্বোচ্চ রান আসে। ডানহাতি এ ব্যাটার করেন ৪৩ রান। ওপেনার টম ল্যাথাম খেলেন ৪০ রানের ইনিংস। এছাড়া উইল ইয়াং করেন ৩৬ রান।

আনকোরা দল নিয়ে নিউজিল্যান্ডে টেস্ট খেলতে আসে সাউথ আফ্রিকা। স্কোয়াডের ১৪ জনের ভেতর সাতজন খেলোয়াড়ই সিরিজ শুরুর আগে টেস্টে অনভিষিক্ত ছিলেন। অধিনায়ক নেইল ব্র্যান্ডের এ সিরিজেই টেস্ট অভিষেক হয়েছে। প্রথম টেস্টের বড় হারের পর অল্প পুঁজিতেও তাই চলতি ম্যাচে লিড পাওয়াটাকে সফরকারীদের জন্য অপ্রত্যাশিত বলাই যায়।

প্রোটিয়াদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ৩৩ বর্ষী পিডট। ৮৯ রানে ৫ উইকেট শিকার করে নিউজিল্যান্ডকে অল্প রানে আটকাতে ভূমিকা রেখেছেন ডানহাতি এই অফস্পিনার। ডানহাতি পেসার ডেন প্যাটারসন নিয়েছেন ৩ উইকেট।

Tags: উইলিয়ামসননিউজিল্যান্ডপ্যাটারসনলিড স্পোর্টসল্যাথামসাউথ আফ্রিকা
Previous Post

ভালোবাসা দিবসে ‘দরদ’ এর লুক, মারকুটে শাকিব!

Next Post

রেললাইনে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ

Next Post
অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ রেললাইনে পড়ে আছে, পুলিশ ও স্থানীয়রা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেললাইনে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ

ডেটিং অ্যাপে মানুষের ছবি দেখছে, রোমান্টিকতা কমে যাওয়ার চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে হারাচ্ছে রোমান্টিকতা, ডেটিং অ্যাপেও চ্যাটজিপিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT