চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিকআপ-সিএনজি অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত-২

রবিউল হক রবি by রবিউল হক রবি
8:03 অপরাহ্ন 25, নভেম্বর 2023
in জনপদ, ফেনী
A A
Bangladeshi people gather outside a building in a residential area. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীর ফুলগাজীতে পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ দু’জন নিহত হয়েছে। আহত হয়েছেন একই পরিবারের চার জন।

শনিবার ২৫ নভেম্বর সকালে আমজাদহাট-ফুলগাজী সড়কের মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটোরিকশাচালক ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের পেনাপুষ্করণী গ্রামের মৃত নূরুল হকের ছেলে সাইফুল ইসলাম (২৫) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার আকরাম হোসেনের ৮ মাস বয়সী ছেলে মো. আনাস। আহতরা হলেন, নিহত শিশুটির বাবা, মা, ভাই ও নানা।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সকালে সিএনজি চালক সাইফুল ইসলাম ফুলগাজীর আমজাদহাট এলাকা থেকে যাত্রী নিয়ে ফেনী শহরের দিকে রওনা হন। সাড়ে নয়টার দিকে তিনি আমজাদহাট-ফুলগাজী সড়কের মনিপুর শনিরহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ।  এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে অটোরিকশার চালক ও যাত্রীরা আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে  গেলে শিশু আনাস ও অটোরিকশাচালক সাইফুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আনাসের স্বজনরা জানান, আনাস মা-বাবার সঙ্গে তিন দিন আগে চৌদ্দগ্রামের চিওড়া থেকে ফুলগাজীর বসন্তপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার সকালে নানার বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশু আনাস মারা যায়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল হাসিম জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: ফেনীর ফুলগাজী
Previous Post

থামছেই না ডেঙ্গুতে মৃত্যুর মিছিল

Next Post

১৪ গুণীজন পেলেন বাংলা একাডেমি পুরস্কার ও ফেলোশিপ

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য বাংলা একাডেমি পুরস্কার ও ফেলোশিপ প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ গুণীজন পেলেন বাংলা একাডেমি পুরস্কার ও ফেলোশিপ

অভিনন্দন ও আলোচনা করছে ভারত ও আফগানিস্তান ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত-আফগানিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT