চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার বাইরে ‘সাইকো’ হিট, দর্শক দেখছে: রোশান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:34 অপরাহ্ন 17, জুলাই 2022
in বিনোদন
A A

ঢাকা কেন্দ্রিক দর্শকরা ‘পরাণ’ ও ‘দিন দ্য ডে’ ছবি দুটি নিয়ে আলোচনা করছেন। তবে ঈদে মুক্তি পাওয়া আরেক ছবি ‘সাইকো’ নিয়ে সেই তুলনায় মাতামাতি কম হচ্ছে! সাইকো’র নায়ক রোশান দাবি করেন, তার ‘সাইকো’ ছবি ঢাকার বাইরে হিট!

চ্যানেল আই অনলাইনকে রোশান বলেন, অন্য দুই ছবির তুলনায় ঢাকার বাইরে সবচেয়ে বেশি দর্শক ‘সাইকো’ দেখছে। তিনি বলেন, শেরপুর ও দেওয়ানগঞ্জের দুটি সিনেমা হলে গিয়েছিলাম। নিজে উপলব্ধি করেছি দর্শকরা খুব আনন্দ করে সাইকো দেখছে।

অনন্য মামুনের পরিচালনায় নির্মিত হয়েছে ‘সাইকো’। রোশানের বিপরীতে অভিনয় করেন পূজা চেরী। এ ছবির মাধ্যমে রক্ত, বেপরোয়া’র পর তৃতীয়বারের মতো ঈদে মুক্তি পেয়েছে রোশানের ছবি। জানালেন, ঢাকার স্টার সিনেপ্লেক্সে ‘সাইকো’ না চললেও যমুনা ব্লক বাস্টারে ভালো চলছে। তিনি বলেন, আজ (রবিবার) দুপুরে ব্লক বাস্টার কিছু টিকেট থাকলেও সন্ধ্যার শো-তে নেই।

‘সাইকো’ দেশের ১৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। মুঠোফোন আলাপে রোশান বলেন, ঢাকার বাইরের হলগুলোতে (সিঙ্গেল স্ক্রিন)-এ সাইকো ভালো চলছে এতে কোনো সন্দেহ নেই। এর পাশে অন্য কোনো সিনেমা নেই। তবে সিনেপ্লেক্সে ‘সাইকো’ না দিতে পারার কারণে আমরা হয়তো আলোচনায় একটু পিছিয়ে আছি।

”প্রতিদিন হল পরিদর্শনে যেতে পারছি না। ছবি ভিডিও পোস্ট দিতে পারছি না। তাই দর্শক হয়তো কম আলোচনা করছে।”

রোশান মনে করেন, এবারের ঈদের ছবি নিয়ে আলোচনা বেশি হচ্ছে সিনেপ্লেক্সে। নিয়মিত ছবির দর্শকরা ঠিকই ‘সাইকো’ দেখছে। তিনি বলেন, আগেই যদি প্রস্তুত করে ‘সাইকো’ সিনেপ্লেক্সে যেতো, তাহলে অন্য ছবির সঙ্গে আমাদেরটাও আলোচনা হতো। ঢাকার বাইরে যে হলগুলোতে ‘সাইকো’ চলছে, ভালো চলছে। এ কারণে দ্বিতীয় সপ্তাহ থেকে সাইকো’র হল বাড়বে।

২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ ছবি দিয়ে চলচ্চিত্রে আসেন রোশান। গত ছয় বছরে ‘বেপরোয়া’, ‘ককপিট’, ‘মেকাপ’ ছবিগুলো তাকে আলোচনায় আনে। ধীরে ধীরে রোশান পরিণত হয়ে ওঠেন। গেল ঈদে এ নায়কের ‘বৃহস্পতি অনেকটাই তুঙ্গে’ ছিল। শুধু সিনেমা হল বিজ্ঞাপন, ওটিটি, টেলিভিশন ও ইউটিউব- সবখানে তার কোনো না কাজ ছিল।

প্রতিটি মাধ্যমের দর্শক এসব কাজ উপভোগ করছেন বলে জানালেন রোশান। বলেন, সমসাময়িক অনেকেই বিভিন্ন মাধ্যমে কাজ করে অভিজ্ঞতা নিচ্ছেন। আমি কেন পিছিয়ে থাকবো? শুরু থেকে ফিল্ম করছি। থিয়েটার করার সৌভাগ্য হয়নি। বিভিন্ন মাধ্যমের পরিচালক ও শিল্পীদের সঙ্গে কাজ করে অভিজ্ঞতা অর্জন করছি। এগুলো দিয়ে নিজেকে এগিয়ে নেয়ার চেষ্টা করছি।

রোশান বলেন, চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন ধাঁচের কাজ করার। এখন দেখি দর্শকরা কোন কাজটি কীভাবে গ্রহণ করেন। তবে আমি নিজের কাছে খুবই উচ্ছ্বসিত যে বাণিজ্যিক সিনেমা, ওটিটি ফিল্ম, টিভি, বিজ্ঞাপন, ইউটিউব সবখানে আমার কাজ থাকছে।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে রোশানের এক গুচ্ছ সিনেমা। এই অভিনেতা নিজেই সময় নিয়ে গুনে বললেন, অপারেশন সুন্দরবন, রিভেঞ্জ, আশীবার্দ, জামদানী, প্রেম পুরাণ সিনেমা গুলো মুক্তি পাবে। শিগগির বড় দুটি সিনেমার ঘোষণা আসবে।

Tags: অনন্য মামুনদিন দ্য ডেপরাণপূজা চেরীরোশানলিড বিনোদনসাইকো
Previous Post

ভ্যাকসিন না নেয়া ইংলিশ ফুটবলাররা থাকবেন না বিশ্বকাপে!

Next Post

পোশাককর্মীদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি বাড়াতে ‘নগদ’ ও সুইসকন্টাক্টের সমঝোতা

Next Post
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই পক্ষের প্রতিনিধিরা স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পোশাককর্মীদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি বাড়াতে ‘নগদ’ ও সুইসকন্টাক্টের সমঝোতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চায় না: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT