চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ জনের ছবি প্রকাশ করে ইরানের প্রতিশোধের বার্তা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:57 অপরাহ্ন 13, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানের প্রতিশোধের বার্তা প্রকাশিত ১৩ জনের ছবি, বিভিন্ন ব্যক্তির ছবি ও পরিচিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধের বার্তা দেওয়ার পর ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ জন বিশ্বনেতার ছবি প্রকাশ করেছে তেহরানভিত্তিক সংবাদপত্র হামশাহরি। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আজ (১৩ জুলাই) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ইনফোগ্রাফিকটি শনিবার রাতে হামশাহরির অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়। তবে এটি রোববারের মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়নি এবং তালিকাটি ইরান সরকারের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে এমন কোনো তথ্যও পাওয়া যায়নি।

অনলাইনে প্রকাশিত ওই গ্রাফিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ ১৩ জন বিদেশি নেতাকে কমলা রঙের কয়েদির পোশাকে এবং তাদের কপালে বন্দুকের নিশানা তাক করা অবস্থায় দেখানো হয়েছে। ছবির নিচে বড় অক্ষরে লেখা ছিল, ‘প্রতিশোধ নিশ্চিত’।

প্রকাশিত তালিকায় ট্রাম্প ও নেতানিয়াহুর পাশাপাশি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎসের ছবি রয়েছে। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সেন্টকম প্রধান ব্র্যাড কুপার, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, পররাষ্ট্রমন্ত্রী গিদন সার এবং দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান ইয়াল জামিরকেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই ইনফোগ্রাফিক প্রকাশের আগে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম আনুষ্ঠানিক বার্তায় বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, প্রতিশোধ আমাদের জাতির ইচ্ছা এবং এটি অবশ্যই বাস্তবায়ন করা হবে। এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা শান্তিপূর্ণ মৃত্যু পাবে না। তবে তিনি কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তালিকায় চার ইউরোপীয় নেতাকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে ইরান পশ্চিমা দেশগুলোর প্রতিও কঠোর বার্তা দিয়েছে। তেহরানের অভিযোগ, সাম্প্রতিক সংঘাতে কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে পরোক্ষভাবে সামরিক অভিযানে সহযোগিতা করেছে।

এদিকে হামশাহরির প্রকাশিত গ্রাফিক এবং মোজতবা খামেনির প্রতিশোধের অঙ্গীকার মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে কথিত এই ‘টার্গেট তালিকা’ ইরানের রাষ্ট্রীয় নীতির অংশ কি না, সে বিষয়ে এখন পর্যন্ত দেশটির সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

Tags: ইরাননেতানিয়াহুপ্রতিশোধ ]
Previous Post

শিক্ষাবর্ষ শেষ হওয়ার আগেই পাবলিক পরীক্ষা নেওয়ার সুপারিশ করে আসছেন বিশেষজ্ঞরা

Next Post

বন্যাকবলিত ১১ জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

Next Post
স্বাস্থ্যমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলার পরিস্থিতি নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যাকবলিত ১১ জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজের জন্য প্রস্তুত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT